ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘে হুলুস্থুলু

পরিস্থিতি একসময় কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে অভাবনীয় ঘটনার সাক্ষী জাতিসঙ্ঘ। সে দেশে নিযুক্ত রাশিয়া এবং মার্কিন প্রতিনিধি তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি একসময় কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘে আলোচনা চলছিল। আলোচনায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস। রাশিয়ার হয়ে ছিলেন ভ্যাসিলি নেবেনজিয়া। রুশ প্রতিনিধির উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূতের বার্তা, পুতিন ইউক্রেন দখল করলে বা করার চেষ্টা করলে ওই দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূতের ওই কথা শেষ হতে না হতে কার্যত তেড়েফুঁড়ে ওঠেন রুশ প্রতিনিধি। সাফ জানিয়ে দেন, সে দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে পাল্টা পদক্ষেপ করবে রাশিয়াও।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া এক লক্ষ সেনা মোতায়েন করেছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র-সহ একাধিক সমরাস্ত্র। আমেরিকার দাবি, রাশিয়ার তরফ থেকে প্রতিশ্রুতি-চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ইউক্রেনে উত্তেজনা প্রশমনে মার্কিন পদক্ষেপকে তারা সমর্থন করবে। ওয়াশিংটনের দাবি খারিজ করে দিয়েছে রাশিয়া। তাদের তরফ থেকে বলা হয়েছে, এই ধরনের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভ যাচ্ছেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে তিনি বৈঠক করবেন। ইউক্রেন যাবেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতেউজ মোরাওয়েইকি এবং হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক মহলে উত্তেজনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য। তবে এই ঘটনাকে ছাপিয়ে গিয়েছে জাতিসঙ্ঘে দুই দেশের দুই প্রতিনিধির মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ার ঘটনা। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের