কী কাণ্ড, শেষে আন্টার্টিকাতেও করোনার হানা!

প্রথম আক্রান্তের হদিশ মেলে গত ১৪ ডিসেম্বর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শেষে কিনা আন্টার্টিকায় করোনা?

শুনতে অবাক লাগছে বটে। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, বরফে ঢাকা এই দেশেও থাবা বসিয়েছে ভাইরাস। করোনায় আক্রান্ত প্রিন্সেস এলিজাবেথ পোলার স্টেশনের ১৬জন কর্মী। সেখানেই তাঁদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের অবস্থা তেমন উদ্বেগজনক নয়।

ইন্টারন্যাশনাল পোলার ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জোসেফ বিবিসিকে জানিয়েছেন, পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়। আক্রান্তদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারা এখানেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথম আক্রান্তের হদিশ মেলে গত ১৪ ডিসেম্বর। আক্রান্তকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এলিজাবেথ পোলার স্টেশনের আরও কয়েকজন করোনায় আক্রান্ত হন। দুজন চিকিৎসক সেখানে আগে থেকেই ছিলেন। আক্রান্তদের চিকিৎসা চলছে তাদের তত্ত্বাবধানে।

পোলার স্টেশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আপাতত পোলার স্টেশনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনায় আক্রান্তরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর প্রবেশের ওপর জারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। স্টেশনকে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। এই খবর যে রীতিমতো উদ্বেগের তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।

করোনার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দ্রুত সংক্রমণশীল করোনার ওমিক্রন ধরনের বিস্তার বেড়ে যাওয়ায় গোটা ইউরোপ ভাইরাসের সঙ্গে লড়াই করছে। ইউরোপের ৫২টি দেশে গত দু বছরে ১০ কোটি ৭৪ হাজার ৭৫৩ জনে করোনা শনাক্ত হয়েছে।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের