দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন অনূঢ়া দিশানায়েকে, অভিনন্দন রাহুল গান্ধির

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। সোমবার ৫৫ বছর বয়সী অনূঢ়াকে শপথ বাক্য পাঠ করালেন  দেশটির প্রধান বিচারপতি। আর  শপথ নেওয়ার পরেই জনগণের প্রতি আস্থা এবং বিশ্বাস আনার অঙ্গীকার নেন তিনি।

বামপন্থী অনূঢ়া রাজধানী কলম্বোর ঔপনিবেশিক যুগের প্রেসিডেনশিয়াল সচিবালয়ে এদিন শপথ নেন। এরপরেই জনগণেরে উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা এবং ভরসা  যাতে আসে সেইদিকে নজর রাখব। এমন অনেক  কিছু জিনিস আছে, যা আমি জানি না।  নিজের সেরাটি দিয়ে  সবার কাছে  পরামর্শ চাইব।‘ অন্যদিকে  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ অনূঢ়া দিশানায়েকে জানাই  অভিনন্দন ও শুভেচ্ছা। দুদেশ পারস্পরিক প্রবৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত রাখুক।‘

উল্লেখ্য, ২০২২ সালে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি, ওষুধসহ নিত্যপণ্যের তীব্র সংকট দেখা যায়। এরপর প্রতিবাদে নামেন শ্রীলঙ্কার আমজনতা। বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে। দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার পার্লামেন্ট রনিলকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করে। এরপরেই শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে  বিপুল ভোটে জয়ী হন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনূঢ়া। 

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ