হোয়াইট হাউসে ‘আত্মঘাতী’ হামলার চেষ্টা ব্যর্থ, ট্রাম্পের নিরাপত্তারক্ষীর গুলিতে জখম দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করে দিল সিক্রেট সার্ভিস। ওই হামলাকারীকে সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে আহত হয়ে এক হাসপাতালে ভর্তি। যদিও তার শারীরিক আবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনার সময়ে হোয়াইট হাউসে ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন ফ্লোরিডার ছিলেন। সম্ভাব্য আত্মঘাতী হামলা ব্যর্থ হওয়ার পরে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘শনিবার রাতেই মার্কিন সিক্রেট সার্ভিসের কাছে স্থানীয় পুলিশ জানায় আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটনে এসেছেন এক ব্যক্তি। ফলে বাড়তি নজরদারি যেন চালানো হয়। ওই বার্তা পেয়ে সতর্ক হয় সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউস ও সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি চালানো শুরু হয়। মধ্যরাতে হোয়াইট হাউস থেকে খানিকটা দূরে অবস্থিত আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ি পার্ক করতে দেখেন তাঁরা। পুলিশের দেওয়া বর্ণনার সঙ্গে ওই ব্যক্তির অনেকটাই মিল লক্ষ্য করেন। কাছে এগিয়ে যেতেই সন্দেহভাজন ব্যক্তি সিক্রেট সার্ভিস এজেন্টদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। তার আগেই আবশ্য ওই ব্যক্তিকে গুলিতে ঘায়েল করেন সিক্রেট সার্ভিস এজেন্টরা।’

সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, ‘সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পরে এক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি কেমন রয়েছেন, তা জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনও সদস্য আহত হননি। কলম্বিয়া ডিস্ট্রিক্টের মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক ব্যক্তি ঘটনার তদন্ত করবেন।’

 

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র