এই মুহূর্তে

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ: আমেরিকা

নিজস্ব প্রতিনিধি: চিনের (China) তরফে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১১টি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে আগেই নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এবার এই বিষয়ে ‘বন্ধু’ ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, ‘অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের অবিচ্ছেদ্য অংশ (Integral Part Of India )।’

হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়ের (Karine Jean-Pierre) মঙ্গলবার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সেই অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা নাম পরিবর্তনের এই চেষ্টার তীব্র বিরোধিতা করি।’

উল্লেখ্য গত রবিবার চিনের বেসামরিক মন্ত্রকের তরফে অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে লেখেন, ‘আমরা চিনের রিপোর্ট দেখেছি। চিন প্রথম বার এই চেষ্টা করছে না। আমরা এই নামকরণকে মান্যতা দিতে রাজি নই। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তন করা হলেও তাতে বাস্তব পরিবর্তন হবে না।’ এবার এই বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হল। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ