এই মুহূর্তে

সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর রক্তক্ষয়ী লড়াই, নিহত ১২৭

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে চলছে সেনা এবং আধা সামরিক বাহিনীর মধ্যে আরও বাড়ছে  সংঘর্ষ। ২০ মাসব্যাপী যুদ্ধ ক্রমবর্ধমান রক্তাক্ত হয়ে উঠছে। স্থানীয় সময় মঙ্গলবার খার্তুম প্রদেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ।  আর তাতেই এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২৭ জন ।  যাদের অধিকাংশই সাধারণ আমজনতা ।

আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত দেশটির অর্ধেক অংশে বিমান হামলা বাড়িয়েছে সেনাবাহিনী। একের পর এক গ্রামে চলছে হামলা। মূলত বেসামরিক এলাকাকে লক্ষ্য করেই চলছে এই হামলা। আর তাতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ । এই প্রসঙ্গে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিনদিন সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ আরও জোরাল হচ্ছে। এরপ্রভাব পড়ছে গোটা দেশ জুড়ে । ইতিমধ্যে এই নিয়ে  যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে ।

উল্লেখ্য, গত সোমবার দেশটির নর্থ দাফুর প্রদেশের কাবাকিয়া শহরে হঠাৎ বিমান হামলা চালায় সামরিক বাহিনী। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন আমজনতারা।  এই হামলার জেরে  প্রাণ হারান শতাধিক মানুষ। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সুদানের খার্তুম প্রদেশে সেনাবাহিনীনিয়ন্ত্রিত ওমদুরমান সেক্টরে আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স হামলা চালায়। তাতে ঘটে প্রাণহানি। বলা বাহুল্য, লাগাতার সুদানে সেনা এবং আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলবেই’, বৈঠকের আগে বড় মন্তব্য ট্রাম্পের!

রক্তে ভেজা স্কুলব্যাগ-জুতো! পাকিস্তানগামী বিমানে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে যারা গেলেন…

ইরান-আমেরিকার মধ্যে স্থায়ী চুক্তি নাকি ভয়াবহ যুদ্ধ? ইসলামাবাদের দিকে নজর বিশ্বের

বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ! টানটান উত্তেজনার মধ্যে চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ মহাকাশচারী

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৩৪,৭০,৩৯,১২,৫০,০০০ টাকা

ইরান-আমেরিকার বৈঠকের আগে আচমকাই নুর খান এয়ারবেসে উড়ে আসছে মার্কিন যুদ্ধবিমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ