ইতালিতে উড়ালপুল থেকে নিচে বাস পড়ে গিয়ে নিহত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পোপের দেশ ইতালি। মঙ্গলবার রাতে  ইতালির ভেনিস শহরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে একটি পর্যটক বোঝাই বাস নিচে পড়ে গিয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। কীভাবে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো দুর্ঘটনাকে বড় ধরনের ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, মঙ্গলবার ভেনিস থেকে বাসটিতে চেপে মারঘেরা জেলার একটি পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়েছিলেন জার্মান-সহ বেশ কয়েকটি দেশের পর্যটকরা। ফেরার পথে রাত পৌনে আটটা নাগাদ মেস্ত্রে জেলার কাছে একটি উড়ালপুলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। নিয়ন্ত্রণ হারানোর পরে উড়ালপুল থেকে নিচে পড়ার পরই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে হাত লাগায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মোট ২১ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। তার মধ্যে বাসচালকও রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনের এবং একজন জার্মানির বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় আরও ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। করা  

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মেত্তেও পিয়ানতেদোসি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মিথেন গ্যাসে চলছিল। ফলে উড়ালপুল থেকে নিচে পড়ে যাওয়ার সময়ে বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জখম বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের