লাহোরের জনবহুল বাজারে জোরালো বিস্ফোরণে হত ৩, আহত ২০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাহোরের ঘনবসতিপূর্ণ বাজারে জোরালো বিস্ফোরণ। আর বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী লাহোরের বিখ্যাত আনারকলি বাজারের পান মান্ডিতে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে যে সময় ওই জনবহুল বাজারের ভিতরে এই জোরালো বিস্ফোরণটি হয় তখন ঘটনাস্থলে প্রচুর লোকজন ছিলেন। ফলে মৃত এবং আহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ এই বিস্ফোরণের কথা স্বীকার করেছেন এবং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে ওই বাজারের আশেপাশে থাকা একাধিক ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে পড়েছে।

এই ঘটনা প্রসঙ্গে লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ অপারেশন ডক্টর মোহাম্মদ আবিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ নির্ণয় করছি। অর্থাৎ ঠিক কি উপায়ে ওই এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিস্ফোরণে ২০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’ তবে লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সন্দেহ ওই বাজারের মধ্যে কোনও মোটর বাইকের মধ্যে বোমাটি রাখা ছিল। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘বিস্ফোরণস্থলে একটি গর্ত তৈরি হয়েছে যা দেখে মনে হচ্ছে কোনও টাইম ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে পুরো বিষয়টিই এই মুহূর্তে তদন্তসাপেক্ষ। তাই এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

অন্যদিকে কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তাও এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি বলে খবর।

হাসপাতাল সূত্রে খবর, এই বিস্ফোরণে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মেয়ো হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ ইফতিখার জানান, এই ঘটনায় যে ৩ জন মারা গিয়েছে তাঁদের মধ্যে একজন কিশোর। সেইসঙ্গে তিনি বলেন, এই  বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে এই বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বাজারের কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের