আমেরিকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, হত শিশু-সহ ছয়

দুটি শিশুর বয়স পাঁচ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় (Tornado)। প্রাণ হারিয়েছেন দুই শিশু-সহ ছয়। দুটি শিশুর বয়স পাঁচ বছর। ঘূর্ণিঝড়ে (Tornado)চারজন গুরুতর জখম।এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের (Tornado)খবর দিতে গিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড় (Tornado), তাণ্ডব চলে টানা এক ঘণ্টা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনই বলা সম্ভব নয়। দুর্যোগ প্রভাবিত এলাকায় শুরু হয়েছে উদ্ধারকাজ। রাস্তার দু ধারে পড়ে রয়েছে অসংখ্য গাছ।

রেডক্রসের তরফ থেকে বিশেষ কন্ট্রোলরুম খোলা হয়েছে। আইওয়া প্রদেশের গভর্নর কিম রেনল্ডস জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে এরকম শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা যায়নি। মাত্র এক ঘণ্টার ঝোড়ো হাওয়া এলাকার ছবি বদলে দিয়েছে। কম করেও ২৫ থেকে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, গত ডিসেম্বরে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের সাক্ষী ছিল আমেরিকা। সেই ঘটনায় প্রাণ হারান ৭৯জন। টেনেসাসে, আরকানসাস, মিসৌরি ইলিনিয়স কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়।সেই ঝড়ের ধাক্কা সামলে উঠতে না উঠতে এবার ফের শক্তিশালী ঘূর্ণিঝড়ের সাক্ষী রইল আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঘূর্ণিঝড়ের মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, উড়ন্ত চাকির মতো ঘূর্ণিঝড় চক্কর কাটছে। তার সামনে যা পড়েছে, সব কিছু উড়িয়ে নিয়ে কয়েক ফুট দূরে ফেলেছে।

আরও পড়ুন আমেরিকা আমাদের যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করেছে: রাশিয়া

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ