Aung San Suu Kyi: দুর্নীতির দায়ে সুচির আরও ছয় বছরের জেল

যে সব মামলা দায়ের হয়েছে তাতে সু চি'র ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ইয়াঙ্গুন: ফের বিপাকে নোবেলজয়ী আউং সান সু চি (Aung San Suu Kyi)। দুর্নীতির অভিযোগে সোমবার মায়ানমারের (Myanmar) এক আদালত দেশের প্রাক্তন স্টেট কাউন্সিলরকে ছয় বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত চারটি মামলায় নোবেলজয়ী রাজনীতিবিদকে ১৭ বছরের জেলের সাজা শোনানো হল। যদিও এদিনের রায়কে প্রহসন হিসেবেই আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা।

গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই সংসদ বসার আগে সামরিক অভ্যুত্থানে কুর্সিছাড়া হয়েছিলেন মায়ানমারের ত‍ৎকালীন প্রধান আউং সান সু চি (Aung San Suu Kyi)। অভ্যুত্থানের পরেই গৃহবন্দি করা হয়েছিল দেশের প্রাক্তন প্রধানকে। দুর্নীতি ও ভোটে কারচুপি সহ ১৮টি অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করে মায়ানমারের সামরিক শাসকরা। যে সব মামলা দায়ের হয়েছে তাতে সু চি’র ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। 

ক্ষমতাচ্যূতের পরেই সামরিক শাসকদের পক্ষ থেকে নোবেলজয়ী ৭৭ বছর বয়সী রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য মায়ের নামে একটি দাতব্য সংস্থা (Daw Khin Kyi Foundation) তৈরি করে আর্থিক নয়ছয় করেছেন সু চি। এদিন মান্দালয় আঞ্চলিক হাইকোর্টের বিচারপতি মিন্ট সান রায় দিতে গিয়ে বলেছেন, ড খিন চি ফাউন্ডেশনের সদর দফতর তৈরির জন্য নেপিদিউতে প্রভাব খাটিয়ে সরকারি জমি নিয়েছিলেন সু চি (Aung San Suu Kyi)। প্রকৃত সরকারি মূল্যের চেয়ে অনেক কম মূল্যে ওই জমি নেওয়া হয়েছে। যার জন্য সরকারি কোষাগারে এক কোটি ৩০ লক্ষ ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?