এই মুহূর্তে

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি সমুদ্র সৈকতে নির্বিচারে গুলি চালানোর ঘটনায়   ১৫ জনের মৃত্যু হয়েছে। সেই মর্মান্তিক ঘটনার পিছনে থাকা  জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্তরা  বাবা ও ছেলে। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কা উদযাপনের সময়, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম উৎসবে সামিল হওয়া মানুষদের উপর নির্মমভাবে গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, নাভিদ আকরাম একজন পাকিস্তানি নাগরিক। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মেল ল্যানিয়ন এক সংবাদ সম্মেলনে বলেন যে ৫০ বছর বয়সী জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং ২৪ বছর বয়সী নাভিদ হাসপাতালে ভর্তি। তারা দুজনই বাবা-ছেলে। নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন। এই হামলায় এখন পর্যন্ত ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

হামলার সঙ্গে জড়িত জঙ্গি সাজিদ আকরাম এবং নাভিদ আকরাম তাদের পরিবারের সদস্যদের জানিয়েছিল যে তারা সিডনিতে দক্ষিণ সমুদ্র তীরে মাছ ধরতে যাচ্ছে। এরপর তারা হামলা চালায়। নাভিদের সম্পর্কে জানতে পেরে, পুলিশ সিডনির পশ্চিমে বোনাইরিং-এ অভিযুক্তদের বাড়িতে যায়। নাভিদের মা ভেরেনা বলেন, তার ছেলে, একজন বেকার রাজমিস্ত্রি, রবিবার সকালে পরিবারের সঙ্গে শেষ কথা বলেছিল। তিনি বলেন যে, নাভিদ সপ্তাহান্তে তার বাবার সঙ্গে জার্ভিস বেতে গিয়েছিল। সাজিদের কাছ থেকে ৬টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ল্যানিয়ন বলেন , সাজিদের কাছে প্রায় দশ বছর ধরে বন্দুকের লাইসেন্স ছিল। পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজনদের একজনের গাড়িতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং একটি ISIS-এর পতাকা পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন: সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

পুলিশ আরও বলেছে, বন্ডি সমুদ্র সৈকতে মারাত্মক হামলার পর পুলিশের গুলিতে নিহত ৫০ বছর বয়সী বন্দুকবাজের কাছে শিকারের জন্য বন্দুকের লাইসেন্স ছিল। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মেল ল্যানিয়ন বলেন, সাজিদ আকরামের কাছে রাজ্য আইন অনুযায়ী, লাইসেন্স থাকায় আগ্নেয়াস্ত্রের রাখার অধিকার ছিল। সিডনির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে একটি ইহুদি সমাবেশের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ঘটনার সময় ইহুদিদের ‘হানুক্কা’ উৎসব উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানে চলছিল। সেখানেও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

ইরানে বাড়ছে মার্কিন হামলার আশঙ্কা! মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল একাধিক বিমান সংস্থার

সন্তানদের সামনেই স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুন, আমেরিকায় গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ