Omicron ভুলে বর্ষবরণের উৎসবে মজে অস্ট্রেলিয়াবাসী

বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী থাকতে বহু মানুষ হাজির সমুদ্র উপকূলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ওমিক্রন, অন্যদিকে তীব্র দাবদাহ।

সবকিছু উপেক্ষা করে বর্ষবরণের উৎসবে মেতে উঠল অস্ট্রিলিয়া।এই খবর যখন লেখা হচ্ছে, তুরীয় মেজাজে অস্ট্রেলিয়াবাসী। বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী থাকতে বহু মানুষ হাজির হন সমুদ্র উপকূলে। অনেকে এসেছেন পরিবার নিয়ে। কেউ বা তাঁর ঘনিষ্ঠজনকে নিয়ে। বিভিন্ন সমুদ্রসৈকতে চলছে বিনোদনমূলক অনুষ্ঠান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিনসন নতুন বছরের প্রাক সন্ধ্যা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের থেকে অস্ট্রেলিয়া অনেক বেশি সুরক্ষিত। ভাইরাসে অন্যান্য দেশে যতজন আক্রান্ত হয়েছেন, যতজনের মৃ্ত্যু হয়েছে, তার নিরিখে অস্ট্রেলিয়া অনেক পিছিয়ে। শুধু তাই নয়, টিকাকরণের নিরিখেও বাকিদের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রীর এই বিবৃতিতে খুশি তামাম অস্ট্রেলিয়াবাসী।  

এই বর্ষবরণে যা দেখতে মানুষের ঢল নামে তা হল সিডনি এবং মেলবোর্নে বিভিন্ন ধরনের আতসবাজির খেলা। তবে সংখ্যাগরিষ্ঠ অস্ট্রেলিয়াবাসী সিডনির পার্ল হারবারকেই বেছে নেয়। সিডনি ও মেলবোর্ন ছাডা়ও এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে বেন্ডিগো, গিললং, পেনিসভিল্লে, মিলদুরা, ফিলিপ আইল্যান্ড, শেপার্টন এবং ওয়্যারানবুলে।

ইউরোপের অধিকাংশ দেশ বাতিল করেছে বর্ষবরণের অনুষ্ঠান। জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়ার মানুষ উৎসবের মেজাজে থাকলেও সে দেশের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা আগামীদিনে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের