‘২১৪ পাক সেনাকে জাহান্নামে পাঠিয়েছি’, ট্রেন হাইজ্যাকের পর বিস্ফোরক দাবি বালুচ জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি :গত মঙ্গলবার বালুচিস্তানে প্রায় ৫০০ যাত্রী সমেত জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালুচ জঙ্গি গোষ্ঠী(BLA)।পণবন্দিদের ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তান সরকারকে শর্ত দেন বালুচ জঙ্গীরা। তারা জানান,তাদের দলের পান্ডাদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে ভয়ঙ্কর পরিণতি হবে। পাকিস্তান সরকার এই দাবি না মানায় পাক সেনাদের নির্বিচারে গুলি করে খুন করার কথা দাবি করল BLA, যা নিয়ে উত্তাল গোটা পাকিস্তান। এখনও পর্যন্ত পাক সরকারের তরফে কোন বিবৃতি আসে নি।

মঙ্গলবার বালুচিস্তানে প্রায় ৫০০ যাত্রী সমেত জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালুচ লিবারেশন আর্মি।ওই ট্রেনের মধ্যে শিশু, মহিলা ও বয়স্কদের ছেড়ে দিয়ে দুই শতাধিকের বেশি যাত্রীকে পণবন্দি করার দাবি জানিয়েছিল জঙ্গীরা। পণবন্দিদের মধ্যে অধিকাংশই ছিল পাকিস্তানি সেনা, পুলিশ, গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থার কর্মী। ছুটিতে বাড়ি যাওয়ার সময় তাঁদের ট্রেনে হামলা হয়েছিল বলে জানা যায়। অন্য দিকে, পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছিল, ট্রেনে থাকা ৪৫০ জনেরও বেশি যাত্রীকে বন্দুকধারীরা পণবন্দি করে রেখেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ট্রেন হাইজ্যাকের ঘটনায় উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে। সংঘর্ষে BLA দুই ডজনের বেশি জঙ্গীদের খতম করা সম্ভব হয়েছে। পাল্টা  বালুচ লিবারেশন আর্মি জানিয়েছিল,পাকিস্তান সরকার মিথ্যে বলছে। এখনও লড়াই চলছে এবং পাকিস্তানি সেনা রীতিমতো হিমশিম খাচ্ছে।

এরপরই ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল বালুচ জঙ্গীরা। এই সময়ের মধ্যে তাদের পান্ডাদের মুক্তি না দিলে সমস্ত পণবন্দীদের খতম করা হবে বলে হুমকি দেয় তারা। সময় পেরিয়ে গেলে পাক সরকারের তরফে কোন সাড়া না আসায় ২১৪ পণবন্দি পাক সেনাকে খতম করার দাবি করল বালুচ জঙ্গীরা।একইসঙ্গে পাকিস্তান সরকারের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জঙ্গীরা।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির