‘কর্মসংস্থানের গন্তব্য বাংলা’, লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: তরুণ প্রজন্মের কর্মসংস্থানই যে তাঁর পাখির চোখ ফের একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২৪ মার্চ) লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘স্বাধীনতার আগে বাংলা ছিল দেশের সাংস্কৃতিক রাজধানী। স্বাধীনতার পর কলকাতা এখনও দেশের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। তাছাড়া বাংলা এখন কর্মসংস্থানেরও গন্তব্য।’ অনুষ্ঠানে লন্ডন-কলকাতার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নেওয়ার জন্যও ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সৌজন্য হিসাবে ভারতের রাষ্ট্রদূতকে নিজের আঁকা ছবিও উপহার দিয়েছেন।

গত রবিবার (২৩ মার্চ) দুপুরেই লন্ডনে পৌঁছেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলাতে হোটেলের ঘরেই বিশ্রাম নিয়েছিলেন। ঠাসা কর্মসূচির জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে বিলেতে কর্মসূচি শুরু হয়েছিল বাংলার প্রশাসনিক প্রধানের। ইন্ডিয়া হাউসের গান্ধি হলে লন্ডনস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রদূত (হাই কমিশনার) বিক্রম দোরাইস্বামী। যিনি পশ্চিমবঙ্গের পড়শি দেশ বাংলাদেশেও হাই কমিশনারের দায়িত্ব সামলেছিলেন। ফলে বাংলা ও বাঙালির সংস্কৃতি সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল।

ভাষণের শুরুতেই ভারতের বিবিধের মাঝে ঐক্যের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের শিকড়। ভারতে অনেক রাজ্য রয়েছে। কোনওটা ধনী, কোনওটা গরিব, কোনওটা বড়, কোনওটা ছোট। কিন্তু আমাদের বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে।’ ২০১১ সালের রাজনৈতিক পালাবদলের পরে বাংলা কতটা বদলে গিয়েছে, তাও উল্লেখ করেন মমতা। সিলিকন ভ্যালির আদলে নিউটাউনে গড়ে ওঠা তথ্যপ্রযুক্তি তালুক, দক্ষতা প্রশিক্ষণে তৈরি আইটিআই, পলিটেকনিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মহিলা ক্ষমতায়ন এবং বাংলার মেধার কথা তুলে ধরেন।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির