গণহত্যাকারী পাক নৌবাহিনীর সঙ্গে এবার সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ নৌসেনা

Share:

নিজস্ব প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর সুযোগ বুঝে মোল্লা ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে মুখোশধারী পাকিস্তান। এবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পাড়ি দিচ্ছে পাকিস্তানে। ‘বানৌজা সমুদ্র জয়’ আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় (ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ) অংশ নিতে পাকিস্তানের করাচিতে যাবে বাংলাদেশ নৌজাহাজ। রবিবার(২৬ জানুয়ারি) এই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে যাত্রাও শুরু করেছে ইতিমধ্যেই।

জানা গিয়েছে আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে থাকবে ওই জাহাজটি। এই সময়ে সেখানে ‘এক্সারসাইজ অমন ২০২৫’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে। এই জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা।

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ শুরু হয়েছিল ২০২৪ সালের ১৪ নভেম্বর। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক একটি জাহাজ, যা ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে এসেছিল। আর জাহাজটি আগের বার ৩৭০ টিইইউএস কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল।

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের বাংলাদেশ সেনার কিছু সফরও হয়েছে বলে জানা গিয়েছে।গত ১৭ জানুয়ারি ৬ দিনের জন্য সফর গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা।

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির