সৌদি আরব থেকে ভারতে আসছে আরও ১ লক্ষ টন অপরিশোধিত তেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল দ্রুত দেশে আনার জন্য ইরানের সঙ্গে কূটনৈতিক স্তরে জোরালো আলোচনা চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে প্রায় ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আটকে রয়েছে। যদিও জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে, তবুও ইরানের বিশেষ অনুমতি ছাড়া সেটি বাংলাদেশে আসতে পারছে না। শিপিং করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই জটিলতা কাটাতে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করা হয়েছে এবং দ্রুত অনুমতি পাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বাড়ি ভেঙে মৃত ১, সুনামি সতর্কতা

এই অনিশ্চয়তা কাটাতে সরকার বিকল্প পথও বেছে নিয়েছে। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছে, যা হরমুজ প্রণালির বাইরে হওয়ায় পরিবহনে তুলনামূলক ঝুঁকি কম। আগামী ২০ এপ্রিল এই তেল জাহাজে তোলার কথা রয়েছে এবং মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তা চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে দুই উৎস থেকে মোট ২ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাতে পারে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারে সরবরাহ করা হবে। এই তেল থেকে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও কেরোসিন উৎপাদন সম্ভব হবে, যা দেশের জ্বালানি চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগে সাময়িক সংকট অনেকটাই কমবে, তবে ভবিষ্যতের চাহিদা পূরণে আরও আমদানির প্রয়োজন হতে পারে।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা