ধ্বংসস্তূপের মাঝেই হাতে মেকআপ ব্রাশ, গাজাবাসীর মনে আশার আলো জোগাচ্ছেন সাজশিল্পী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ধবংসস্তুপের মধ্যে হাতে মেকআপ ব্রাশ। জীবনের ঝুঁকির মাঝেই আশার আলো দেখতে ভোলে নি গাজাবাসী।মৃত্যুমুখে স্বপ্নকে আকঁড়ে ধরা যাকে বলে। নেই কোন জীবনের নিশ্চয়তা, নেই পর্যাপ্ত খাবার-জল তবুও ইচ্ছেশক্তিকে বুকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে গাজার মহিলারা। তার মধ্যে একজন হল নুর আল-ঘামারি।পেশায় সে একজন মেক আপ আর্টিস্ট সাজশিল্পী।

নেই খুব বেশি উপকরণ।ব্যস একটা ক্ষয়ে যাওয়া  চিরুনি,ভাঙাচোরা আয়না, ময়েশ্চারাইজার ও সামান্য কিছু সাজ পন্য। নুর দরদ হাতে যত্ম করে সাজিয়ে দিচ্ছেন এক মহিলাকে‌। ভাঙাচোরা ভবনে তাঁবু টাঙিয়ে পার্লার খুলেছেন নুর।ছেঁড়া তাবুর বাইরে পর্দাযুক্ত প্রবেশপথে ঝুলছে সাইনবোর্ড।যেখানে লেখা-‘নুরের পার্লার’। যুদ্ধের মাঝেই নুরের এমন অসাধারণ উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।

এই নিয়ে নুর জানিয়েছেন,‘যুদ্ধের মাঝেই ধ্বংসস্তুপের মধ্যে আমি পার্লার খোলার পর থেকে বহু মহিলা আমার কাছে এসেছে।সুখ-দু:খের কাহিনী ভাগ করে নিয়েছে। তাদের পরিবার এবং প্রিয়জনদের হারানোর কথা বলেছেন। তারা ক্লান্ত হয়ে এখানে আসেন।সকলেই কিছু না কিছু হারিয়েছেন। কেউ বা লাশের সারির মধ্যে নিজের প্রিয়জনকে খুঁজে চলেছেন।যুদ্ধের মাঝে বিউটি সেলুনের ধারণাটি অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে। তবে এটি মহিলাদের মন ভালো রাখতে সাহায্য করছে। এটি শুধু পার্লার নয়, এর পেছনে লুকিয়ে আছে আবেগ,জীবন্ত গল্প।’

একইসঙ্গে নুর আরও বলেন,গাজায় ঠিক তখনই ইজরায়েলের হামলা শুরু হয়, যখন আমি ইট-মর্টারের বিউটি সেলুন খোলার স্বপ্ন দেখছিলাম।কিন্তু যুদ্ধের কারণে তার জীবন, পরিকল্পনা সবকিছু ওলট-পালট হয়ে যায়। দক্ষিণে পালিয়ে যাওয়ার পর দুই মাস শুধু বেঁচে থাকার লড়াই নিয়েই ভাবতে হয়েছে সকলকে। যখন আমরা শরণার্থী শিবিরে কিছুটা স্থিতিশীল হলাম, তখন মহিলারা বলছিল, ‘ইস, যদি কাছাকাছি একটা পার্লার থাকত, তাহলে একটু যত্ন নেওয়া যেত।’ তখন আমি বললাম, ‘আমি তো বিউটিশিয়ান!’ এরপর থেকেই মহিলাদের অনুপ্রেরণায় তিনি ভাঙাচোরা ভবনের মাঝে তাঁবু খাটিয়ে পার্লার খুলেছেন।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি