পুনরায় চালু হল আফগানিস্তানে বন্ধ হয়ে যাওয়া প্রথম মহিলা পরিচালিত রেডিও ‘বেগম’

গত ৫ ফেব্রুয়ারি তালেবান কর্তৃপক্ষ, বিদেশি টিভি চ্যানেলের অনুমোদহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে রেডিও স্টেশন 'বেগম'-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধ: পুনরায় চালু হল আফগানিস্তানে মহিলা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ‘বেগম’-এর সম্প্রচার। গত ৫ ফেব্রুয়ারি তালেবান কর্তৃপক্ষ, বিদেশি টিভি চ্যানেলের অনুমোদহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে রেডিও স্টেশন ‘বেগম’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কেবলমাত্র আফগান নারীরাই এই রেডিও স্টেশনটির যাবতীয় কন্টেন্ট এবং বিষয়বস্তু পরিচালনা করেন। এদের সহযোগী উপগ্রহ চ্যানেল বেগম টিভি ফ্রান্স থেকে পরিচালিত হয়। কারণ বেগম টিভি আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠক্রম নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করে। কিন্তু আফগান দের দেশে তালিবান ঢুকে পড়ার পর থেকেই মেয়েদের পরাধীনতা শুরু হয়েছে। নারীদের ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে।

যেহেতু মেয়েদের পড়াশোনা নিয়ে রেডিও স্টেশন ‘বেগম’-এ একাধিক অনুষ্ঠান সম্প্রচারিত হত, তাই তালেবান কর্তৃপক্ষ চলতি মাসেই বেগমের সম্প্রচার নিষিদ্ধ করে দিয়েছিল। অবশেষে বারবার অনুরোধের পরে পুনরায় শুরু হল রেডিও বেগম। শনিবার তালেবানের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, রেডিও বেগম পুনরায় তাঁদের কার্যক্রম শুরু করতে বারবার অনুরোধ করছিল। অবশেষে রেডিও স্টেশন কর্তৃপক্ষের কাছে অনুরোধে করেছে যে, এবার থেকে সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের বিধিনিয়ম মেনে রেডিও বেগমের নানা অনুষ্ঠান সম্প্রচারিত হবে। ভবিষ্যতে কোনও নিয়ম লঙ্ঘন করা হবে না। এই শর্তেই রেডিও বেগমকে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক ঠিক কী নিয়ম মানতে হবে, সেই বিষয়ে তালেবান মন্ত্রণালয় কোনও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এবং রেডিও বেগম থেকেও কোনও রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সাল থেকে আফগানিস্তানে তালিবান শাসন চলছে। এরপর থেকেই দেশটিতে নারী স্বাধীনতা বিপন্ন হয়েছে। নারীদের উপর ক্রমশ অত্যাচার বাড়ছে তালিবানদের। নারীদের স্কুল-কলেজে গিয়ে পড়াশোনা বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে নারীদের ক্রিকেট খেলা, ঘরে কাজ করার সময় যাতে নারীদের না দেখা যায়, তাই সবসময় বাড়ির জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ঘরের দেওয়াল তুলে তা বুজিয়ে দেওয়ার ফতোয়াও জারি করা হয়েছে। এরপরেই আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও বেগম বন্ধ করা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল রেডিও স্টেশনের কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ফোন-সহ সব প্রযুক্তিগত মেশিন পত্র। পাশাপাশি সেখানে কর্মরত সমস্ত মহিলা কর্মীদের এবং দু’জন পুরুষ কর্মীকে আটক করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছিল। রেডিও স্টেশনের লাইসেন্সের অপব্যবহারের অভিযোগ উঠেছিল। সেই কারণেই, নীতি লঙ্ঘনের মতো ভুয়ো অভিযোগে ভিত্তিতে মহিলা পরিচালিত রেডিও স্টেশনটি বন্ধ করা হয়েছিল।

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির