আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিরিয়ায় মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালাল ইজরায়েল

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালাল ইজরায়েল বিমান বাহিনী। আমেরিকার পর সিরিয়ার মাটিতে অন্তত ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ভয়ংকর হামলা চালায় ইজরায়েল।

এই নিয়ে ইজরায়েলের আর্মি রেডিও জানায়, সিরিয়ায় ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। ইজরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল,বাশার আল-আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।এগুলোকে ধ্বংস করা হয়েছে।

গত ২৪ বছর ধরে সিরিয়ায় শাসন ক্ষমতায় ছিল বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণে সম্প্রতি তিনি দেশ ছেড়েছেন। পালিয়ে গিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাস।এর আগে
সিরিয়ায় হামলা চালিয়েছিল আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছিল আমেরিকা।

এদিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা নিয়ে কৃতিত্বের দাবি করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সিরিয়া-ইজরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু জানান, ‘আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর ওপর আমরা যে আঘাত হেনেছি, তার প্রত্যক্ষ ফলাফল এটি।’

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ