ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, বিস্ফোরণে ছিন্নভিন্ন ৭ পুলিশ কর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন স্কুল শিক্ষার্থী, ১ জন পুলিশ এবং আরেকজন পথচারী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুংয়ের সিভিল হাসপাতাল চৌকের এক গার্লস স্কুলের কাছে। নিহত স্কুল শিক্ষার্থীদের মধ্যে মেয়ে এবং ছেলে উভয়ই আছে।তাঁদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এছাড়াও হামলায় আরও ৪ জন পুলিশও আহত হয়েছেন।

দেশটির জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট নিসার আহমদ বালোচ জানান, প্রাথমিকভাবে পাঁচজনের নিহতের তথ্য রিপোর্ট করা হয়েছে।তবে পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। তিনি আরও বলেন, আহত ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

সাব-ডিভিশনাল পুলিশ অফিসার(এসডিপিও)মিয়াদাদ উমরানি জানান, রিমোট-কন্ট্রোল বিস্ফোরক ডিভাইস একটি মোটরসাইকেলে লাগানো ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই হামলার পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সর্বশেষ এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ