দিনে ২৫ কেজি ঘাস, ২০ লিটার জলের‌ সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৫ কেজি ঘাস, ২০ লিটার জল ও ছোলা-ভুসি খাচ্ছেন ‘ডোনাল্ড ট্রাম্প ‘। না ভাবতে ভুল করবেন না, এ সে ডোনাল্ড নন। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। এমনই খোড়াক দেখা যাচ্ছে বিশেষ মহিষের। যার নাম ‘ডোনাল্ড ট্রাম্প ‘। বাংলাদেশের এই মহিষকে নিয়েই গোটা বিশ্বে এখন চর্চা। খোদ মার্কিন প্রেসিডেন্ট যাকে নিয়ে আলোচনা করেছেন, তার কদর তো বিশ্বব্য়াপী পৌঁছে যাবেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আশ্চর্যজনক ‘সাদৃশ্য’ রয়েছে বাংলাদেশের একটি বিরল অ্যালবিনো মহিষের। তাই ওই পশুটির পূর্বতন মালিক নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প ‘। ঈদে কুরবানির জন্য এসেছিল মহিষটি। কিন্তু এখন এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে মহিষটি, যে তার কুরবানি আটকে গিয়েছে। উল্টে বাংলাদেশের বিএনপি সরকার প্রাণ বাঁচিয়ে ওই পশুটিকে ঢাকার মীরপুরের একটি চিড়িয়াখানায় রেখে দিয়েছে। যাকে দেখতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশের আমজনতা।

তবে এই মহিষটি নিত্যদিন প্রচুর খাবার খাচ্ছে। যা জোগান দিতে হিমশিম খাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মীরপুরের চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানিয়েছেন, এই মহিষটি প্রতিদিন গড়ে ২৫ কেজি নেপিয়ার জাতের সবুজ ঘাস খাচ্ছে। এর পাশাপাশি তাকে দৈনিক পাঁচ কেজি করে ছোলা ও ভুসির মিশ্রণ দেওয়া হচ্ছে। খাবার হজম ও শরীরে জলের চাহিদা মেটাতেও বিপুল খরচ হচ্ছে। প্রাণীটি প্রতিদিন প্রায় ২০ লিটার জল পান করছে। গত বৃহস্পতিবারের মতো, শুক্রবারও তাকে সমপরিমাণ খাবার ও জল সরবরাহ করা হয়েছে। প্রয়োজন অনুসারে এই বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও কিউরেটর উল্লেখ করেছেন। গোটা বিশ্বে চর্চিত এই মহিষকে এখন সংরক্ষণ করবে বাংলাদেশ সরকার। তাই পশুর হাট থেকে তুলে এনে সোজা স্থান দেওয়া হয়েছে চিড়িয়াখানায়।

আরও পডুন: বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

চিড়িয়াখানার রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টার দিকে ‘ডোনাল্ড ট্রাম্পকে’ প্রথম দফায় ছোলা ও ভুসিজাতীয় ভারী খাবার পরিবেশন করা হয়। এরপর বেলা ১১টার দিকে দেওয়া হয় প্রথম দফার ঘাস। দুপুরের বিরতি শেষে বেলা ২টার পর তাকে দ্বিতীয় দফায় ঘাস খেতে দেওয়া হয় এবং বিকেল ৩টের দিকে দেওয়া হয় দিনের শেষ খাবার হিসেবে ছোলা-ভুসি। বিকেল ৩টের এই খাবারের পর প্রাণীটিকে আর কোনও ভারী খাবার দেওয়া হচ্ছে না। বর্তমানে চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে এই বিশেষ অতিথিকে। খাঁচার বাইরে তার পরিচিতি ফলকে বাংলা অক্ষরে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’ লিখে ঝুলিয়ে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মহিষটির স্বাস্থ্য ও পাচন ক্রিয়ার কথা মাথাতে রেখেই বিকেলের দিকে দেওয়া হচ্ছে না কোনও ভারী খাবার।

৭০০ কিলোগ্রামের মহিষটির ক্রিম রঙের শরীর, হালকা সোনালি চুল এবং গোলাপি নাকের কারণে অনেকেই তার সঙ্গে মিল পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের। তার নামও দেওয়া হয়েছে তাই ‘ডোনাল্ড ট্রাম্প’।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২