বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে হাম এবং হামের উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে আরও ১০ শিশু। এখনও পর্যন্ত হাম ও তার উপসর্গে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে ৪৮৫ শিশু। হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। শিশুমৃত্যুর মিছিলের সারি দীর্ঘতর হলেও ভ্রুক্ষেপ নেই সরকারের।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল আটটা থেকে শুক্রবার (২৯ মে) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও তার উপসর্গ পাওয়া গিয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর তথ্য মিলেছে ৬৭৪ জনের। নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৮ জন। গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এর পর গত ৭৪ দিনে সারা দেশে ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মোট ৬৮ হাজার ৫৭৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১ হাজার ৫১১ জন। বর্তমানে আক্রান্ত অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাম ও হামের উপসর্গে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুতে বাংলাদেশে উত্তরোত্তর আতঙ্ক বাড়ছে। ঈদের মতো উ‍ৎসবের মুখে মৃত্যুমিছিলে উদ্বিগ্ন অভিভাবকরা। মাত্র ৭২ দিনে হাম ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেল্‌থ অ্যন্ড এনভায়রনমেন্ট’। এই ভয়াবহ পরিস্থিতির জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন সংগঠনের পদাধিকারীরা। তাঁদের অভিযোগ, ইউনূসের সরকার টিকাকরণের বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। গ্রেফতারির আশঙ্কায় গত বুধবারই চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। তদারকি সরকারের সময়ে স্বাস্থ্য মন্ত্রকের উপদেষ্টার চেয়ারে থাকা ইউনূসের ঘনিষ্ঠ বান্ধবী নূরজাহান বেগমের-ও কোনও হদিশ মিলছে না। 

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ