ব্রাজিলের ভয়াবহ বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বালির বাঁধে ধাক্কা, নিহত ১১ নারীসহ ১৭ জন

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পুর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পুর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যেই ১১ জনই নারী এবং ৪ জন শিশু রয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাত আটটা নাগাদ রাতের অন্ধকারের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বিপরীত দিকে ঢুকে পড়ে, এর পর রাতের অন্ধকারে চালক সঠিক লেনে ফিরে গেলেও সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে বালির বাঁধে আঘাত করে বাসটি। যার ফলে বাসটি উল্টে যায়, তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ১৭ জনের। তবে দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের সামান্য আঘাত লেগেছে। উদ্ধার প্রচেষ্টা অনেকক্ষন ধরে চালানো হয়েছে। বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

ব্রাজিলে ট্র্যাফিক দুর্ঘটনা এই প্রথম নয়। ব্রাজিলে এখন সড়ক দুর্ঘটনা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৪ সালে ট্র্যাফিক দুর্ঘটনায় ১০,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছে। এই বছরের এপ্রিলে, দেশের দক্ষিণ-পূর্ব কোণে একটি বাস উল্টে ১১ জন মারা যায়। যার মধ্যে দুই শিশু সহ ছিল। মাত্র দুই মাস আগে, সাও পাওলো রাজ্যে আরেকটি বাস একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে, ফুটবল দল করিটিবা ক্রোকোডাইলস বহনকারী একটি বাস উল্টে যায়, যার ফলে তিনজন যাত্রী মারা যায়।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের