ফের ক্যালিফোর্নিয়ায়  হিন্দু মন্দিরের দেওয়ালে লেখা হল খালিস্তানি স্লোগান  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের  ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে একটি হিন্দু মন্দিরের দেওয়াল লিখন করল   খালিস্তানপন্থীরা। ক্যালিফোর্নিয়ার নেওয়ার্কের স্বামীনারায়ণ মন্দিরেও ভারত-বিরোধী স্লোগান লিখনের কয়েক সপ্তাহ পর শেরাওয়ালি মন্দিরে এই ঘটনা ঘটল। দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ) এক্স-এ একটি পোস্টে এই ছবি শেয়ার করে।

সেই পোস্টে লেখা হয়’বে এরিয়া’র আরেকটি হিন্দু মন্দিরে খালিস্তানপন্থী দেয়ালচিত্র দিয়ে হামলা চালানো হয়েছে। স্বামীনারায়ণ মন্দিরে হামলার মাত্র দুই সপ্তাহ পর এবং ওই এলাকার একটি শিব দুর্গা মন্দিরে ছুরির ঘটনার পর ফের একই ঘটনা ঘটল ক্যালিফোর্নিয়ায়। এই ঘটনার পর দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন মন্দিরের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে পুলিশের সঙ্গেও। খালিস্তানিদের ক্রমবর্ধমান হুমকির কথা বিবেচনা করে দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন মন্দিরে  নিরাপত্তা ক্যামেরা লাগাবে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গত ডিসেম্বরে খালিস্তানপন্থী সন্দেহভাজন কর্মীরা নেওয়ার্কের স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালায়। হিন্দু মন্দিরের বাইরের দেয়ালে ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়। তবে এবার শেরাওয়ালি মন্দিরে একই ঘটনার পর নিউয়ার্ক পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এমন ঘটনা ঘটাল তা জানতে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য , স্বামীনারায়ণ মন্দিরে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন জানান,’ আমরা এমন ঘটনার নিন্দা জানাই। কারা এমন ঘটনা ঘটাল তাদের খুঁজতে আমরা তৎপর। ‘ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ঘটনার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন,’ ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী এবং এই ধরনের শক্তিকে বিদেশের মাটিতে স্থান দেওয়া উচিত নয়।‘ তবে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ঘটনার পর এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে কোন  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা