সঙ্ঘাত তুঙ্গে, ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করল কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: নয়াদিল্লির সঙ্গে চরম সঙ্ঘাতের পথেই হাঁটল কানাডা সরকার। কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পিছনে হাত থাকার অভিযোগে এক ভারতীয় কূটনীতিবিদকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে জাস্টিন ট্রুডো সরকার। বহিষ্কৃত কূটনীতিবিদ অটোয়ায় ভারতীয় দূতাবাসে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ভারতীয় কূটনীতিবিদ বহিষ্কারের ঘটনায় এখনও নয়াদিল্লির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

সোমবার কানাডা সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। ওই অধিবেশনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ায় কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পিছনে ভারতীয় এক কূটনীতিবিদের হাত রয়েছে বলে অভিযোগ করেন। তাঁর কথায়, ‘আমাদের দেশের নাগরিকদের সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত জুন মাসে হরদীপ সিং নিজ্জরের খুনের পিছনে এক ভারতীয় এজেন্টের যোগসূত্র থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আমরা ওই ব্যক্তিকে কোনও ভাবেই রেয়াত করব না।’

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওই বিস্ফোরক অভিযোগ করার খানিকবাদেই কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জলি সাংবাদিক সম্মেলনে জানান, ‘হরদীপ সিং নির্জরের খুনের ঘটনার পিছনে সক্রিয় ভূমিকা থাকায় আজই (সোমবার) আমরা এক ভারতীয় কূটনীতিবিদকে দেশ থেকে বহিষ্কার করেছি। বহিষ্কৃত কূটনীতিবিদ ভারতের বিদেশ সংক্রান্ত গোয়েন্দা সংস্থা ‘র’-এর আধিকারিক।’ যদিও বহিষ্কৃত আধিকারিকের পরিচয় প্রকাশ করেননি কানাডার বিদেশ মন্ত্রী। যদিও যার খুনের পরিপ্রেক্ষিতে জাস্টিন ট্রুডো সরকার ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করেছেন সেই খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের  ভারতে একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে নয়াদিল্লির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা হচ্ছিল।

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০