Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সার গবেষণায় নতুন আলোর দিশা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যান্সার প্রাণঘাতী একটি রোগ। সুদূর অতীত থেকে এই মারণ অসুখের সঙ্গে লড়াই করে আসছে বিশ্ব। তবে ক্যান্সারের শক্তিশালী শত্রুর খোঁজ মিলেছে।  ক্যালিফোর্নিয়ার  ডুয়ার্টে সিটি অফ হোপ নামক শীর্ষস্থানীয় একটি ক্যান্সার গবেষণা কেন্দ্র একটি ওষুধ তৈরি করেছে। এ.ও.এইচ 1996 নামক অণু সমন্বিত এই ওষুধ ক্যান্সার কোষকে ধ্বংস করবে। অপরদিকে সুস্থ কোষগুলি অক্ষত রাখবে।

পি.সি.এন.এ নামক প্রোটিন ক্যান্সারযুক্ত টিউমার বৃদ্ধি পেতে সহায়তা করে। ক্যান্সার কোষে পি.সি.এন.এ অনন্যভাবে পরিবর্তিত হয়। এই  নতুন ওষুধটি ওই প্রোটিনের বিরুদ্ধে লড়াই করে। সুস্থ ও স্বাভাবিক কোষগুলির কোনো হয়না। কোষের নিউক্লিয়ার অ্যান্টিজেনকে প্রসারিত করে।

এ.ও.এইচ 1996  ড্রাগটি বর্তমানে সিটি অফ হোপ কেন্দ্রে ফেজ ১ ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে। পূর্বের পরীক্ষাগুলিতে এই ওষুধ সফলভাবে ক্যান্সার কোষকে সক্রিয়ভাবে নির্বাচন করে ধ্বংস করেছিল।

সিটি অফ হোপের সহযোগী গবেষণা অধ্যাপক এবং সেল কেমিক্যাল বায়োলজিতে প্রকাশিত গবেষণার প্রধান লেখক লং গু বলেছেন, “কেউ কখনও  পি.সি.এন.এ -কে প্রতিরোধযোগ্য ভাবেনি।  এখন অবশ্যই বাধা দেওয়া সম্ভব।“  ভবিষ্যতে নতুন ওষুধটি কম্বিনেশন থেরাপিতে এবং নতুন কেমোথেরাপিউটিকসের বিকাশে কার্যকর হাতিয়ার হতে পারে বলেই মনে করছেন গবেষকেরা।

এ.ও.এইচ1996 ড্রাগের নামকরণ করা হয়েছে আনা অলিভিয়া হেলির নামে।মাত্র ৯ বছর বয়সে  নিউরোব্লাস্টোমায় মারা যান এই শিশু।এই ক্যান্সার স্নায়ু কোষে খুব প্রাথমিক আকারে শুরু হয়। হেলির ক্যান্সারের শেষ পর্যায়ে গবেষক লিন্ডা মালকাস তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। নিউরোব্লাস্টোমা নিয়ে পরীক্ষা শুরু করতে চান। হেলির পিতা এই গবেষণায় অর্থসাহায্য করেন। অবশ্য শেষঅবধি হেলিকে বাঁচানো সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এই গবেষণা সুদূরপ্রসারী ফলপ্রসূ হবে বলেই আশা করছেন গবেষকেরা।

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ