আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯, আহত ২০

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ই জুলাই) এই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে ৯ জন। স্থানীয়  পুলিশ জানিয়েছে,ক্যাফেতে এই ঘটনার সময় ফুটবলপ্রেমীরা ইউরো ২০২৪–এর ফাইনাল ম্যাচ দেখছিলেন। ঠিক ওই সময় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।বিস্ফোরণে আহত হয়েছে ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এই ঘটনার জন্য ইসলামপন্থী বিদ্রোহীদের দিকে অভিযোগ এনেছে।‘আল শাবাব’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী তাঁদের অনুমোদিত রেডিও স্টেশনে এই হামলার দায় স্বীকার করেছে। তাঁরা জানিয়েছে, বোমা হামলাটি এমন একটি জায়গায় লক্ষ্য করে করা হয়েছে, যেখানে নিরাপত্তা ও সরকারি কর্মীরা রাতে এসে যোগ দেয়।

উল্লেখ্য, ইসলামপন্থী গোষ্ঠীটি একসময় সোমালিয়ার বেশিরভাগ অংশ শাসন করত। মোগাদিসুতে ইসলামী শাসন নিয়ে আসার দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে গোষ্ঠীটি। প্রায় মোগাদিসু এবং আশেপাশের অঞ্চলে ভয়াবহ হামলা চালায় গোষ্ঠিটি। যদিও এই গোষ্ঠীটির কোন জায়গা নেই মোগাদিসুরে।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ