রানওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মেরে ছিটকে সমুদ্রে পড়ল বিমান, মৃত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিরল আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি। সপ্তাহ শুরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা হংকংয়ে। বিমানবন্দরে অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে ছিটকে সমুদ্রে গিয়ে পড়ল একটি পণ্যবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় দু’ই জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, এমিরেট্‌স এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ বিমানটি দুবাই থেকে হংকংয়ে আসছিল। । হংকং বিমানবন্দরে বিমানটির সোমবার ভোর ৩টে ৫০ মিনিটে অবতরণের কথা ছিল। নামার সময়েই হয় বিপত্তি। জানা গিয়েছে পণ্যবাহী বিমানটি প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরে সমুদ্রে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরেই উদ্ধারে নামে কর্মীরা। তাৎক্ষনিকভাবে পাইলট-সহ চারজন বিমানকর্মীকে উদ্ধার করা হলেও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সমুদ্রে ডুবে গিয়েছে বিমানের একটা অংশ । বিমানের লেজ ও সামনের অংশ ভেঙে আলাদা হয়ে গিয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে তদন্ত চলছে এবং তারা নিশ্চিত যে বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং নিরাপদ বিমানবন্দরের কোনও দোষ নেই। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের বিমানবন্দর পরিচালনার নেতৃত্ব দেওয়া স্টিভেন ইয়িউ রানওয়ের একটি মানচিত্রের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে “এটি কোনও স্বাভাবিক রুট ছিল না”

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা  গিয়েছে যে, এয়ারএসিটি লিভারি সহ একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান বিমানবন্দরের পাশে থাকা সমুদ্রে আংশিকভাবে জলে ডুবে গিয়েছে। একটি এস্কেপ স্লাইড স্থাপন করা হয়েছে এবং বিমানের নাক এবং লেজের অংশ পৃথক করা হয়েছে। হংকং বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। রানওয়ের কাছে একটি গাড়ির ভিতরে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর দিকের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, দক্ষিণ এবং কেন্দ্রীয় রানওয়েগুলি থেকে বিমান চলাচল করবে। 

উল্লেখ্য, ACT এয়ারলাইন্স একটি তুর্কি ক্যারিয়ার যা প্রধান বিমান সংস্থাগুলিকে অতিরিক্ত কার্গো ক্ষমতা প্রদান করে।ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা FlightRadar24 জানিয়েছে যে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ৩২ বছরের পুরানো ছিল এবং মালবাহী বিমানে রূপান্তরিত হওয়ার আগে এটি একটি যাত্রীবাহী বিমান ছিল। 

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের