১৪ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান, হিজবুল্লাহ-ইজরায়েলর যুদ্ধবিরতি শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে স্বস্তির খবর মিলল। ১৪ মাসের রক্তক্ষয়ী সঙ্ঘাতের অবসান ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হল। আজ বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর চারটে থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

২০২৩ সালের ৭ অক্টোবর আচমকাই ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টানিয় সশস্ত্র সংগঠন হামাস। আর ওই হামলার জবাব দিতে গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েলি সেনা। আকাশ থেকে বোমা বর্ষণ করে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হয়। পরে স্থল পথেও চালানো হয় হামলা। ওই হামলায় অসংখ্য ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু ঘটে। তার মধ্যে সিংহ ভাগই মহিলা ও শিশু। গাজায় ইজরায়েলের বর্বরোচিত হামলার জবাব দিতে হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইজরায়েল সীমান্তে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ওই হামলায় সীমান্তে থাকা ৬০ হাজার ইজরায়েলি বাস্তুচ্যুত হন।

জবাব দিতে গাজার পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি গুঁড়িয়ে দিতে লাগাতার হামলা শুরু করে ইজরায়েলি সেনাবাহিনী। হামলায় হিজবুল্লাহর প্রধান নাসারুল্লাহ প্রাণ হারান। তাছাড়া হিজবুল্লাহের একাধিক শীর্ষ কম্যান্ডারও প্রাণ হারান। সেপ্টেম্বরে লেবাননে আকাশ ও স্থল হামলার তীব্রতা বাড়ায় ইজরায়েল। ওই হামলায় নিহত হয়েছেন প্রায় তিন হাজার ৭০০ লেবাননবাসী।

১৪ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য উদ্যোগ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) ইজরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায়  ১০-১ ভোটে ওই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৪ টায় যুদ্ধবিরতি শুরু করতে তারা দুজনেই সম্মত হয়েছেন।’

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা