মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এবার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে জোর ধাক্কা দিল চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এবার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে জোর ধাক্কা দিল চিন। বাংলাদেশ থেকে ভেড়া, ছাগল-সহ গবাদি পশুর মাংস ও মাংজাত পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করল। ওই নিষেধাজ্ঞা জারির ফলে ব্যাপক অর্থনেতিক সঙ্কটের মুখে পড়তে চলেছে বাংলাদেশের তালিবান সরকার। এমনিতেই ভাঁড়ে মা ভবানীর দশা। আর্থিক সঙ্কট কাটাতে সুই‍ৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে একাধিক পশ্চিমী দেশের কাছে আর্থিক অনুদান ভিক্ষা চেয়েছিলেন মোল্লা ইউনূস। কিন্তু কোনও দেশ বা দাতা সংস্থা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশকে আর্থিক সহায়তা দিতে রাজি হযনি।

এক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, ‘ভেড়া ও ছাগলের গুটিবসন্ত এবং ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগ বিভিন্ন দেশে মহামারীর আকার নিয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যে সব দেশে ছাগল ও ভেড়ার গুটিবসন্ত শনাক্ত হয়েছে সেই সব দেশ থেকে গবাদি পশু ও গবাদি পশুর বিভিন্ন পণ্য আমদানি করার ক্ষেত্রে ঝুঁকি থাকছে বলে সতর্ক করা হয়েছিল। ওই সতর্ক বার্তার পরেই বাংলাদেশ-সহ বিশ্বের একাধিক দেশ থেকে ভেড়া, ছাগল, পোলট্রির মুরগি এবং দুই খুরযুক্ত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে চিন। দেশটির শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস) গত ২১ জানুয়ারি ওই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা জারি করতে গিয়ে চিনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলেছে,  প্রাণিদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগের বিস্তার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব প্রাণীর বাণিজ্যিক রফতানি বন্ধ থাকবে।’ বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল থেকেও ভেড়া, ছাগল ও সংশ্লিষ্ট পণ্যের আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চিনে গবাদি পশুজাত পণ্য রফতানি বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশ বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে বলে জানা গিয়েছে। ২০২২ সালেই বাংলাদেশ থেকে চিনে ৭৫ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করা হয়েছিল। চিনে রফতানি বন্ধ হওয়ায় বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারাল।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?