হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধের ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা চিনা বিজ্ঞানীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণঘাতী করোনাভাইরাসের প্রকোপের পরেই বিশ্বজুড়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঘটনা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আর যা চিকি‍ৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দুঃশ্চিন্তায় ঘুম উবেছে তাঁদের। তার মধ্যেই সুখবর শোনালেন চিনা বিজ্ঞানীরা। তাদের দাবি, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোধ করার জন্য একটি নতুন টিকা তৈরি করেছেন, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক রুখতে সাহায্য করবে। ইতিমধ্যেই গবেষণাগারে ইঁদুরের উপরে ওই টিকা পরয়োগ করা হয়েছে। মানবদেহে প্রয়োগের আগে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। চিনা বিজ্ঞানীদের দাবি, নয়া টিকা চিকি‍ৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।

বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে উচ্চ রক্তচাপের ফলে হার্টের নানা ধরণের রোগ তৈরি হতে পারে। সেখান থেকে মানুষের স্ট্রোক হওয়া খুব একটা জটিল বিষয় নয়। এই ঘটনাকে আরও সামনে এনে দিয়েছে করোনা। সেইসময় হার্ট অ্যাটাকের ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। চিকি‍ৎসকদের মতে, রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য চর্বি হৃৎপিণ্ড বা মস্তিষ্কের রক্তনালীগুলিকে ব্লক করে দিতে পারে, যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। আগে এই ধরণের ধমনী ব্লকেজ স্ক্যানের মাধ্যমে নির্ণয় করা হত। কিন্তু বর্তমানে অ্যাঞ্জিওপ্লাস্টির মতো অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়। যা রক্তনালীগুলিকে আটকে যাওয়া থেকে রক্ষা করার জন্য স্টেন্ট ব্যবহার করে। বিশ্বজুড়ে হৃদরোগ সবচেয়ে বড় প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ হৃদরোগের সাথে লড়াই করছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, প্রতি ৩৪  সেকেন্ডে একজন ব্যক্তি হৃদরোগে মারা যান। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করে কীভাবে ওই মৃত্যুমিছিল রোখা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন চিনা বিজ্ঞানীরা।

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোখার টিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক টিকা ইতিমধ্যেই আবিস্কার হয়েছে যা ইঁদুরের মধ্যে এথেরোস্ক্লেরোসিসের বিকাশকে হ্রাস করতে পারে। চিনের নানজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওই টিকা আবিস্কার করেছেন।

পূর্ববর্তী গবেষণায়ও দেখা গিয়েছিল মানবদেহে বিভিন্ন ধরণের প্রোটিনের একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা সম্ভব, যা প্রদাহ থেকে রক্ষা করে এবং এথেরোস্ক্লেরোসিসের প্রতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রোটিনগুলির মধ্যে p210 রয়েছে, যা এথেরোস্ক্লেরোসিসের অগ্রগতির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। চিনা বিজ্ঞানীদের দাবি, নয়া ভ্যাকসিন, পি-২১০ (p210)  অ্যান্টিজেনকে ক্ষুদ্র আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলের সাথে সংযুক্ত করে।  যার ফলে ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব। এটি শরীরকে অ্যান্টিজেন এবং সহায়ক গ্রহণে সহায়তা করে কাজ করে, যা পরে ইমিউন সিস্টেমের ডেনড্রাইটিক কোষগুলিকে সক্রিয় করে তোলে। ওই ভ্যাকসিন প্রাণিদেহে গিয়ে p210 এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির