ফাঁকিবাজ কর্মচারিদের জন্য কঠিন নিয়ম সংস্থার, ২ মিনিটের বেশি শৌচালয়ে থাকলেই জরিমানা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কর্মচারিদের  জন্য এবার কড়া নিয়ম। শৌচালয়ে ২ মিনিটের বেশি থাকলেই কর্মচারিদের দিতে হবে মোটা অঙ্কের জরিমানা । এমনই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চিনের এক কোম্পানি । সেখানে তাদের কর্মীদের জন্য একটি নির্দিষ্ট সময়ের  টয়লেট ব্যবহারের নির্দেশিকা জারি হয়েছে । 

কোম্পানির তরফে জানান হয়েছে-  কর্মীরা সকাল ৮টার আগে, সকাল ১০.৩০ থেকে ১০.৪০, দুপুর ১২টা থেকে ১.৩০, বিকেল ৩.৩০ থেকে ৩.৪০ এবং বিকেল ৫.৩০ থেকে ৬টা এই সময়তেই  শৌচালয় ব্যবহার করতে পারবেন । তবে যেসব কর্মচারীর নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে তারা HR অনুমতি নিয়ে শৌচালয়ে যেতে পারেন । আর এই নিয়ম কেউ ভাঙলেই দিতে হবে ১২০০ টাকা জরিমানা। আগামী ১ মার্চ থেকে কর্মচারিদের জন্য শুরু হতে চলেছে এই নিয়ম । 

এই নিয়ম প্রসঙ্গে সংস্থার তরফে জানান হয়েছে  কর্মক্ষেত্রের শৃঙ্খলা বজায় রাখা এবং  দক্ষতা বৃদ্ধি করার জন্য নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত । সেইসঙ্গে নয়া এই পন্থা প্রাচীন চীনা চিকিৎসা বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ । ইতিমধ্যেই  এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক । এই প্রসঙ্গে  গুয়াংডং ইয়ু ল ফার্মের আইনজীবী চেন শিক্সিং জানিয়েছেন,  ‘এই নিয়ম শ্রমিকদের স্বাস্থ্যের ক্ষতি করে । সেইসঙ্গে শ্রম আইনকেও ভেঙে এটি তৈরি হয়েছে ।’ তবে বিতর্ক স্বত্বেও এই নিয়ম আদৌ কোম্পানির তরফ থেকে বাতিল হবে কিনা তা এখন স্পষ্ট নয় । 

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির