ট্রাম্পকে বিরাট ধাক্কা, হরমুজ প্রণালি পুনরায় খুলতে আমেরিকাকে সাহায্য করবে না চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইজরায়েল ও আমেরিকা হামলা চালানোর পরেই বিশ্বের অন্যতন গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মাত্র কয়েকটি দেশের জন্য খোলা রয়েছে এই পথ। তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য গুরুত্ব পথ খোলার জন্য চিনের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর সেই কথাকে পাত্তা দিতে নারাজ চিন।  

ইরান চিন, ভারত সহ মাত্র কয়েকটি দেশের জন্য হরমুজের দরজা খুলে রেখেছে। এই জায়গা নিজেদের নিয়ন্ত্রণে আনতে মরিয়া ট্রাম্প। সেই কারণে চিনের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প।কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও চিন  আমেরিকাকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে সাহায্য করবে না। অনেকেই বলছে চিন যদি আমেরিকাকে সাহাজ্য করে তাহলে তারাও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। এই পথে চিন একেবারেই হাঁটবে না বেজিং। এমনকি চলতি মাসের শেষ চিনের প্রেসিডেন্ট জিংপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক ছিল সেটাও যুদ্ধের কারণে আপাতত স্থগিত হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ৫,০০০ পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে ইরানে হামলা আমেরিকার

ইরানের সঙ্গে আমেরিকা ও যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। যত সময় যাচ্ছে যুদ্ধ থামার বদলে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। ট্রাম্পেরও যুদ্ধ নিয়ে বাড়ছে চাপ কারণ তিনি যেমনটা ভেবেছিলেন তেমনটা একেবারেই হয়নি। আমেরিকাও চাপের মুখে পড়েছে, কারণ এই হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এবং আমেরিকার মিত্র দেশগুলি প্রণালীটি সুরক্ষিত করতে এগিয়ে আসতে অস্বীকার করেছে। আমেরিকা কোণঠাসা হওয়ার কারণে তাদের বৃহত্তম ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চিন এই যুদ্ধ থেকে লাভবান হতে পারে বলে মনে করছেন অনেকে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আমেরিকা-চিন সম্পর্ক বিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসি উপদেষ্টা আলি ওয়াইন এই প্রসঙ্গে বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন বিলম্বিত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ এটাই প্রমাণ করে যে, ‘অপারেশন এপিক ফিউরি’-র পরিণামকে তিনি কতটা মারাত্মকভাবে অবমূল্যায়ন করেছিলেন। বেইজিংকে ভয় দেখানোর উদ্দেশ্যে করা মার্কিন শক্তির এই প্রদর্শনী উল্টে আমেরিকার সর্বশক্তিমানতার বিভ্রমকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। একা হরমুজ প্রণালী পুনরায় খুলতে অক্ষম ওয়াশিংটনকে এখন তার নিজের সৃষ্ট সংকট মোকাবেলায় সাহায্যের জন্য তার প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বীর প্রয়োজন।”

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা