‘পাল্টা আক্রমণ চালানো হবে’, জাপানকে কড়া ভাষায় হুঁশিয়ারি চিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: তাইওয়ান প্রণালীতে জাপানের যে কোনও সামরিক সম্পৃক্ততা আগ্রাসন হিসেবে গণ্য করে পাল্টা আক্রমণ চালানোর হুমকি দিল চিন। তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে চিনের প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার এইভাবেই হুশিয়ারি দিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল লিন জিয়ান বলেন যদি জাপান তাইওয়ান প্রণালীতে সামরিক শক্তি ব্যবহার করে হস্তক্ষেপ করার সাহস করে তাহলে তা আগ্রাসন হিসেবে গণিত হবে।  চিন অত্যন্ত শক্তিমত্তার সঙ্গেই পাল্টা আক্রমণ চালাবে। তিনি আরও সতর্ক করেন যদি জাপান ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে থাকে এবং তাইওয়ান অধিকারের চেষ্টা করে তাহলে তারা কেবল পিপলস লিবারেশন আর্মির কাছে শোচনীয় পরাজয় শিকার হবে তাই নয়, বড়সড় মূল্যও দিতে হবে। লিন জিয়ান তাইওয়ানকে ভীষনভাবে চিনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছেন। বেজিংয়ের বিষয়ে কোনও বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না।

গত সপ্তাহে একটি সংসদীয় বিতর্কে সময় তাকাইচি বলেছিলেন তাইওয়ানের কাছে সম্ভাব্য সামরিক সংকট একটি অস্তিত্বগত হুমকি তৈরি করবে। এর ফলে জাপান তার সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হবে। এই মন্তব্য বেজিংয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। টোকিওকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করে ওসাকায় নিযুক্ত চিনের কনসাল জেনারেল জুয়ে জিয়ান অন জাপানি মুখ্যমন্ত্রীর শিরোচ্ছেদের হুমকি দিয়েছেন। X হ্যান্ডেলে এটি পোস্ট করা হলেও পরে পোস্টটি মুছে ফেলা হয়।প্রসঙ্গত, তাইওয়ান ১৯৪৯ সাল থেকে স্বশাসিত। তবে বেজিং তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চিনের একটি প্রদেশ হিসেবেই বিবেচনা করে। চিনের এই দাবিকে সমর্থন জানিয়ে আসছে রাশিয়া সহ বেশিরভাগ দেশ।

‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছেন রাহুল’, তোপ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস