রাস্তায় টেসলার গাড়ি টেনে নিয়ে গেল আস্ত একটা ষাঁড়, এরপর যা ঘটল…..

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের জীবনে কতরকমের শখ থাকে। এই শখকে ঘিরে থাকে হাজারো প্রত্যাশা। শখের জিনিস কিনে মানুষ যে আনন্দ পায় তা বলে বোঝানোর নয়,এসব কেন বলছি জানেন। আর পাঁচটা মানুষের মত শখ করে গাড়ি কিনেছিলেন চিনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উইফাংয়ের এক বাসিন্দা। টেসলা মডেল থ্রি এর গাড়িটা বেশ মনে ধরেছিল ঐ ব্যক্তির। যেমন ভাবা তেমন কাজ, শখের জিনিস কিনেও ফেললেন। পুরোনো গাড়ি কেনা-বেচার পরিচিত প্ল্যাটফর্ম গুয়াজি থেকে এক লক্ষ এক হাজার ইউয়ান (১৪ হাজার মার্কিন ডলার) দিয়ে গাড়িটি নিজের নামে করলেন। তবে এই গাড়িটি শেষ পর্যন্ত চালালেন একটা বুনো ষাঁড়। কেননা তিনি একটা ষাঁড়কে দিয়েই নতুন গাড়ি টানিয়েছেন। তবে এটা তাঁর শখ ছিল না। বাধ্য হয়ে ষাঁড়কে দিয়ে গাড়ি চালালেন তিনি। এটা তাঁর অভিনব প্রতিবাদ পদ্ধতি। কেননা তিনি প্রতারণার শিকার হয়েছেন কোম্পানির কাছ থেকে।

চিনের এই ব্যক্তিটি গাড়িটি কেনার পর চালানো শুরু করলেন। আর সেখানেই হল সমস্যা। চালানোর পরপরই ওই ব্যক্তি পর্যবেক্ষণ করলেন বৈদ্যুতিক গাড়িটি আর চার্জ করা যাবে না। গাড়িতে এই নিয়ে সতর্কবার্তা দেখানো হচ্ছে। ব্যাস অমনি মেজাজ গেল চটে। রেগেমেগে গজগজ করতে লাগলেন চিনের এই বাসিন্দা।

তাঁর সন্দেহ, গাড়িটির ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু কি করবেন ভেবে না পেয়ে, গেলেন গুয়াজি ও টেসলা উভয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। চরম হতাশ হয়ে ওই ব্যক্তি প্রতিবাদ জানাতে অভিনব এক উপায় বেছে নেন। তিনি গাড়িটি দড়ি দিয়ে একটি ষাঁড়ের সঙ্গে বেঁধে দেন। রাস্তা দিয়ে ষাঁড়টি সেটি টেনে নিয়ে যেতে থাকে। ওই ব্যক্তির আশা ছিল, এভাবেই তিনি তাঁর আবেদনে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং ন্যায়বিচার পাবেন। প্রতারণার শিকার ওই ব্যক্তির আশা অনেকটাই পূরণ হয়েছে। একটি ষাঁড় রাস্তা দিয়ে একটি টেসলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, এমন ভিডিয়ো চিনের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োতে দেখা যায়, ষাঁড়টি রাস্তা দিয়ে ধীরে ধীরে একটি টেসলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। গাড়িটির গায়ে স্প্রে-পেইন্ট দিয়ে লেখা ‘গুয়াজির মাধ্যমে প্রতারিত’ এবং ‘প্রতারক’। এরপর ওই ব্যক্তি গাড়িটিকে গুয়াজির ব্যবহৃত গাড়ি বিক্রির একটি শোরুমের সামনে রেখে আসেন।

আরও পড়ুন : ভাবা যায়, প্রতিযোগিতায় জিতল ১ হাজার ১২১ কেজির দৈত্যাকার এক কুমড়ো

ব্যস হু হু করে কমেন্ট আসতে থাকে। অনেকে এটি দেখে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এটা উদ্ভট। একজন লিখেছেন, ‘যে গাড়ি চার্জ হয় না, সেটা আসলে আবর্জনা’। একজন লিখেছেন, ‘টাকা নষ্ট’।

এই নিয়ে গুয়াজির কাস্টমার সার্ভিসের এক কর্মকর্তা আইফেং ডটকমকে বলেন, তাঁদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করার আগে তাঁরা সব গাড়ি পরীক্ষা করে নেন। ওই ক্রেতা গাড়িটি গুয়াজির অন্য একটি সার্ভিস থেকে নিয়েছেন। ওই সার্ভিসে গাড়ির পেশাদার দালালেরা সরাসরি দরদাম করে ক্রেতার কাছে গাড়ি বিক্রি করেন।

কাস্টমার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের গুয়াজিস সিটুবি সেবা চালুই করা হয়েছে পেশাদার দালালদের জন্য, যাঁরা বাণিজ্যিক উদ্দেশ্যে পুরোনো গাড়ি কেনেন এবং সেগুলো বেশি দামে বিক্রি করেন।’

তবে ঐ ব্যক্তি সেকেন্ডহ্যান্ড গাড়িটি কেনার সময় সেটি পরীক্ষা করে নিয়েছিলেন কি না বা কীভাবে গাড়িটি ক্রেতার কাছে পাঠানো হয়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। চিনা ওই ব্যক্তির গাড়িটি পেশাদার লোকদের দিয়ে পরীক্ষা করার পর জানা যায়, সেটির মাইলেজ ২ লক্ষ ৮০ হাজার কিলোমিটারের বেশি।

আরও পড়ুন : বিমানবন্দরে প্রিয়জনকে বিদায়বেলায় আলিঙ্গনের সময় বেঁধে দেওয়া হল

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ