আচমকাই সরে দাঁড়ালেন ওয়াং ই, চিনের নয়া বিদেশ মন্ত্রী শিন গ্যাং

চিনের দ্বাদশতম বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলাবেন গ্যাং।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। বছর শেষের আগেই চিনের বিদেশ মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ওয়াং ই। শুক্রবারই তাঁর জায়গায় বিদেশ মন্ত্রী হলেন প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বিশ্বস্ত তথা মার্কিন যুক্তরাষ্ট্রে চিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী শিন গ্যাং (Chinese New Foreign Minister)। দায়িত্ব নেওয়ার পরে চিনের দ্বাদশ বিদেশ মন্ত্রীকে একাধিক চ্যালেঞ্জ সামাল দিতে হবে বলেই মনে করছেন কূটনিতিবিদরা।

গত এক দশক ধরে চিনের বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ৬৯ বছর বয়সী ওয়াং ই। কূটনীতিবিদদের কাছে তিনি বরফ ঠাণ্ডা মাথার মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। চিনের তাইওয়ান বিষয়ক অফিসের পরিচালক ও জাপানে চিনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পরে ২০১৩ সালের ১৬ মার্চ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের এগারোতম বিদেশ মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ওয়াং ই। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলির সঙ্গে চোখে চোখ রেখেই দায়িত্ব পালন করেছিলেন। গত অক্টোবর মাসেই চিনা কমিউনিস্ট পার্টির সম্মেলনে পলিটব্যুরোর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওয়াং ই। পলিটব্যুরোর সদস্য হিসেবে চিনের বিদেশ নীতি তিনিই ঠিক করবেন বলে জানা গিয়েছে।

বর্ষীয়ান নেতার জায়গায় নতুন বিদেশ মন্ত্রী নিজের অত্যন্ত বিশ্বস্ত তথা মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলানো শিন গ্যাংকে বেছে নিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। আমেরিকার আগে ব্রিটেনেও রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছিলেন ৫৬ বছর বয়সী গ্যাং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চিনের প্রেসিডেন্টের চিফ প্রটোকল অফিসারেরও দায়িত্ব সামলেছিলেন গ্যাং।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান