গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরেই ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লি সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাসে ভারতে ব্রিকস সম্মেলনে হওয়ার কথা রয়েছে। তাতেই যোগ দিতে ভারতে আসবেন চিনের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসার খবর নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরে চিনের প্রেসিডেন্টের ভারত সফর নিঃসন্দেহে রক্তচাপ বাড়াবে আমেরিকার। গালওয়ানে ভারত-চিনের সেনার মধ্যে রক্তক্ষয়ী অশান্তির পর দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়। তারপরে সেই সম্পর্ক শিথিল করতে গত বছরেই চিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই একটি সম্মেলনে যোগ দিয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। তারপরেই বেজিং ও নয়াদিল্লির মধ্যে বরফ গলতে থাকে। তারই ফলস্বরূপ জিনপিং-য়ের ভারত সফর। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। তাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। সেই সম্মেলনে জিনপিং-য়ের যোগ আমেরিকার কাছেও একটি বার্তা বলে মনে করা হচ্ছে। গোটা বিশ্বের উপর চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক নীতি। ভারত, চিন এমনকি রাশিয়ার ব্যবসাতে ক্ষতি হচ্ছে। যার ফলে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। সেই সময়ে দাঁড়িয়ে তিনটি দেশ ভারত-চিন ও রাশিয়া এক ছাতার তলায় আসলে বিশেষ বার্তা দেওয়া হবে ট্রাম্পকে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি নয়াদিল্লি। ভারত ইতিমধ্যেই এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য চিনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে। সূত্রের খবর, জিনপিং-য়ের দফতরও ভারতে আসার জন্য আগ্রহ দেখিয়েছে।

আরও পডুন: ২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

এর আগে ২০১৯ সালে ভারত সফরে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট। তামিলনাড়ুর মল্লমপুরমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন জিনপিং। তারপর আর ভারতে আসেননি শি জিনপিং।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল