চিরশত্রু তাইওয়ানকে ঘিরে ফের সামরিক মহড়া চিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অমঙ্গলের আঁচ পাচ্ছে তাইওয়ান, কেননা দেশটিকে (তাইওয়ান) ঘিরে চিনের ফের সামরিক মহড়া দিয়েছে। চিনকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে তাইওয়ানের। সোমবার (১৪ অক্টোবর) তাইওয়ান ঘিরে যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েন করেছে চিন। শুধু তাই নয় হুঁশিয়ারিও দিয়েছে চিন। তাইওয়ানের জনগণের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনার ইঙ্গিত দিয়েছে দেশটি (চিন)।  

এই নিয়ে বেইজিং(চিনের রাজধানী)এর তরফে বলা হয়েছে, নতুন এই সামরিক মহড়ার একমাত্র উদ্দেশ্য হল, তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ বাহিনীকে কড়া সতর্কবার্তা দেওয়া। এই নিয়ে চিন আরও জানিয়েছে, এই মহড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার জন্য একটি বৈধ ও প্রয়োজনীয় অভিযান। এই অভিযানের যথেষ্ট প্রয়োজন ও গুরুত্ব রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিনে প্রেসিডেন্ট লাই চিং-তে চিনের উদ্দেশ্যে একটি মন্তব্য করেছিল। তাইওয়ানের এই প্রেসিডেন্ট জানিয়েছিলেন, বেইজিং ও তাইপে কেউ কারও অধীন নয়।

এই নিয়ে বেজায় ক্ষোভ দেখিয়েছিল চিন। কড়া হুঁশিয়ারিও দিয়েছিল। বেইজিংয়ের তরফে বলা হয়েছিল, লাই চিং-তের এই মন্তব্য হল ‘উসকানিমূলক’ । এটি তাইওয়ানের জনগণের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে। যদিও চিনের এমন হুঁশিয়ারির পর তাইওয়ানের পক্ষ নিয়ে বেইজিংকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তবে তাতে পাত্তা দেয় নি চিন।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী