Omicron: ভুল করেও পার্সেল খুলবেন না

দেশিয় পণ্যের ওপর নির্ভর করার পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চিনে ওমিক্রনের আমদানি কানাডা থেকে। এসেছে আবার প্যাকেটে করে। এমন দাবি বেজিংয়ের। সেই সঙ্গে নাগরিকদের বলা হয়েছে, তাঁরা যেন বিদেশ থেকে পণ্য কেনা বন্ধ করেন। বিশেষ করে যে সব পণ্য, যা অন্য দেশ থেকে কিনতে হবে, সেই সব পণ্যের কেনাকাটার অভ্যাস অবিলম্বে বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই নিষেধাজ্ঞা ভাইরাল হয়েছে।

স্বাস্থ্য দফতর রীতিমতো বিবৃতি জারি করে জানিয়েছে, এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করে জানা গিয়েছিল, বিদেশ থেকে তিনি একটি প্যাকেট পেয়েছিলেন। প্যাকেটটি এসেছিল কানাডা থেকে ভায়া আমেরিকা এবং হংকং হয়ে। আর ওই ভদ্রলোক কিছু বুঝতে পারেননি। প্যাকেট খোলার পরে পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষা করা হলে জানা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত। সুতরাং, প্যাকেট থেকে সাবধান থাকাই বাঞ্ছনীয়।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ‘দেশে ওমিক্রন ও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় যত বেশি দেশে তৈরি পণ্যের ওপর নির্ভর করা যায়, ততই ভালো। একান্তই যদি বিদেশ থেকে পণ্য কিনতে হয়, তাহলে প্যাকটে করে আসা পণ্য না কেনাই বাঞ্ছনীয়। আর সেই প্যাকেট খোলার সময় হাতে দস্তানা, মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে। না হলে কিন্তু সমূহ বিপদ।’

অন্যান্য দেশের পাশাপাশি চিনেও করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই দুই ভাইরাসের শৃঙ্খল ভাঙতে দেশে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তারপরেও এই ভাইরাসকে বোতলবন্দি করা যাচ্ছে না।  সে কারণে এবার পার্সেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চিন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের