আমেরিকার হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার, মস্কো যাচ্ছেন শি’র বিশ্বস্ত সেনাপতি

রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে বেজিংকে সতর্ক করেছিলেন মার্কিন বিদেশ মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেজিং: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়েছিলেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চিনকে বার্তা দিতে সোমবার আচমকাই ইউক্রেনের রাজধানী কিয়েভে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন হুমকিকে যে চিন থোড়াই কেয়ার করছে তা বুঝিয়ে দিল বেজিং। আমেরিকার হুঁশিয়ারির মধ্যেই আটদিনের সফরে মস্কো যাচ্ছেন চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা কেন্দ্রীয় বিদেশ সংক্রান্ত কমিশনের পরিচালক ওয়াং ইয়ি। তবে তাঁর রাশিয়া সফরের সূচি চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, মস্কো সফরের সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষা‍ৎ করবেন শি’র বিশ্বস্ত সেনাপতি।

গত শনিবার মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনের এক ফাঁকেই চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই বৈঠকে তিনি রাশিয়াকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য না করার হুঁশিয়ারি দেন। কিন্তু ওই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ বেজিং। বরং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য দেশগুলিকে বাড়তি চাপে রাখতে মস্কোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। আর নিজের বিশ্বস্ত সেনাপতি ওয়াং ইয়িকে লম্বা সময়ের জন্য রাশিয়া পাঠাচ্ছেন।

কূটনীতিবিদরা মনে করছেন, আন্তর্জাতিক চাপ যতই আসুক না কেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর পাশেই যে বেজিং থাকবে সেই বার্তা দিতেই রাশিয়া সফরে যাচ্ছেন চিনের শীর্ষ কূটনীতিবিদ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরও করতে পারে দুই দেশ। ওয়াং ইয়ির মস্কো সফরের কথা স্বীকারও করে নিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে শি চিনফিংয়ের বিশ্বস্ত সেনাপতি কবে যাবেন তা নিয়ে মুখ খপলেননি তিনি।  

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর