কাজের সময়ে ঘুমানোর অপরাধে চাকরি থেকে ছাঁটাই, মামলা করে ৪২ লক্ষ ক্ষতিপূরণ পেলেন কর্মী

ঝাং, ২০০৪ সালে এই কোম্পানিতে যোগ দিয়েছিলেন। উন্মুক্ত কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু কর্মসংস্থানে তাঁর ঘুমানোর বিষয়টি কোম্পানির জিরো-টলারেন্স শৃঙ্খলা নীতির লঙ্ঘন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের অত্যাধিক চাপ, তাই কাজ সেরে অফিসে ঘুমিয়ে পড়তেই খোয়াতে হল চাকরি। কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নন ব্যক্তি। ব্যস, প্রাক্তন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা ঠুকে জিতে নিল ৪২ লক্ষ টাকা। কি মনে হচ্ছে গল্প, না একেবারেই নয়! ঘটনা পুরোপুরি সত্যি। চলুন গল্পটা খুলে বলা যাক। একজন চিনা ব্যক্তি ২০ বছরেরও বেশি সময় জিয়াংসু প্রদেশের একটি রাসায়নিক কোম্পানিতে ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কিন্তু এ বছরের শুরুতে তাঁকে তাঁর সংস্থা থেকে বরখাস্ত করা হয়। তাঁর দোষ ছিল, অত্যধিক কাজের চাপে ওভার টাইম করার পরে তিনি অফিসের ডেস্কেই ঘুমিয়ে পড়েছিলেন। সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি জানার পর সংস্থা থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

ঘটনার দুই সপ্তাহ পর, কোম্পানির মানবসম্পদ (HR TEAM) বিভাগ একটি প্রতিবেদন জারি করে বলেছিল যে, ‘ঝাংকে ক্লান্তির কারণে কর্মস্থলে ঘুমিয়ে পড়তে দেখা গিয়েছে। আপনি সেদিন কতক্ষণ ঘুমিয়েছিলেন?’ এরপর ঝাং জবাবে বলেন, “প্রায় এক ঘন্টা বা তার বেশি।” এরপর কোম্পানি শ্রমিক ইউনিয়নের সঙ্গে পরামর্শের পর আনুষ্ঠানিক ভাবে ঝাং-কে বরখাস্ত করেন। যেখানে দাবি করা হয়, ঝাং-এর আচরণ কোম্পানির শৃঙ্খলা নীতি লঙ্ঘন করেছে। ঝাং, ২০০৪ সালে এই কোম্পানিতে যোগ দিয়েছিলেন। উন্মুক্ত কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু কর্মসংস্থানে তাঁর ঘুমানোর বিষয়টি কোম্পানির জিরো-টলারেন্স শৃঙ্খলা নীতির লঙ্ঘন করেছে। তাই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই অভিযোগকে সম্পূর্ণ অন্যায্য বলে দাবি করেন ঝাং।

এরপরেই কোম্পানির বিরুদ্ধে মামলা করেন ওই ব্যক্তি। তাঁর মামলার প্রেক্ষিতে আদালত শুনানিতে বলেছে, নিয়োগকর্তাদের নিয়ন্ত্রক লঙ্ঘনের জন্য ঝাং-এর চুক্তি বাতিল করার অধিকার থাকলেও, কোম্পানিকে এ ধরনের ক্রিয়াকলাপের জন্যে কিছু শর্ত পূরণ করতে হবে। কারণ কর্মসংস্থানে ঘুমানো ঝাং-এর প্রথম অপরাধ ছিল। এর ফলে কোম্পানির গুরুতর ক্ষতি হয়নি। ঝাং দুই দশক অসামান্য পরিষেবা দিয়েছে সংস্থাকে। তাই তাঁর পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করলে দেখা যায়, কোম্পানির নিয়ম লঙ্ঘনের জন্য ঝাং-কে বরখাস্ত করা সম্পূর্ণ অযৌক্তিক। সুতরাং এই মামলায় আদালত ঝাং-এর পক্ষেই রায় দিয়েছে। এবং কোম্পানিকে তাঁকে ৪২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা