আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাইওয়ানের আকাশসীমায় চক্কর কাটছে চিনের ৩০ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্কঃ আকাশপথে চিনের সামরিক বিমান চারপাশে চিনের সামরিক বিমান দেখা যেতেই অস্বস্তিতে পড়েছে তাইওয়ান। জানা গেছে চিনের ৩০টি মত সামরিক বিমান তাইওয়ানের আকাশপথে ঘুরপাক খাচ্ছে। গত ২৪ ঘন্টা ধরে এই উপস্থিতি লক্ষ্যকরা গেছে বলে দাবি তাইওয়ানের। তবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। তাইওয়ানের সেনারা পরিস্থিতি পর্যবেক্ষনে রাখছে।কোনরকমের ঝুঁকি নিতে নারাজ তাইওয়ান। পর্যবেক্ষনের জন্য টহল বিমান ,নৌবাহিনির জাহাজ এবং উপকূলীয় ক্ষেপনাস্ত্রের আয়োজন করা হয়েছে। কড়ানজরে রেখেছে তাইওয়ান।

চিন এবং তাইওয়ানের মধ্যে যে সাপে নেওলে সম্পর্ক তা ক্রমশ আরও গভীর হচ্ছে। চিন এবং তাইওয়ানের মধ্যে এই সংঘাতশুধু তাঁদের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। তাইওয়ান দ্বীপ দেশটি চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে অবস্থিত।বর্তমানে তাইওয়ানের নিজস্ব সংবিধান রয়েছে। দেশটিতে প্রায় ৩,০০০০সক্রিয় সশস্ত্র বাহিনীর সৈন্য এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণ রয়েছে। অন্যদিকে চিনের যুক্তি তাইওয়ান সবসময় চিনের’ই একটি অংশ ছিল।তাই তাইওয়ান আলাদা নয় চিনেরই তত্ত্ববাধানে রয়েছে।যদিও বেশকিছ দেশ তাইওয়ানকে সমর্থন করে।

তবে এটা প্রথমবার নয় এর আগেও তাইওয়ানের আকাশপথে দেখা গেছে চিনের সামরিক বিমানকে।এইবারও ২৪ ঘন্টায় ৩০ টি মত সামরিক বিমান নজরে এসছে তাইওয়ানের।যদিও আগে থেকেই সতর্ক তাইওয়ান।উপযুক্ত সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।যাতে কোনরকমের বিশৃঙ্খলা না ছড়ায় তার দিকে টানটান নজর রেখেছে তাইওয়ান।পরিস্থিতি মোকাবিলা করতে সবরকমের ব্যবস্থা নিয়েছে তাইওয়ান।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ