ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি,সেনাসহ নিহত ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে চলল তুমুল গোলাগুলি। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন সেনা এবং ১৫ জন সন্ত্রাসী।

দেশটির ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স(আইএসপিআর)এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার(১৫ ফেব্রুয়ারি)খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি অভিযান চালায় চালায় পাক সেনাবাহিনী। এই সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনার প্রচণ্ড সংঘর্ষ হয়। ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় প্রথম অভিযান (আইবিও) চলাকালে ৯ সন্ত্রাসী নিহত হয়। এরপর উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় দ্বিতীয় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই সময় ৬ জন জঙ্গী নিহত হয়।

একইসঙ্গে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, যে কোন সন্ত্রাসীকে নির্মুল করতে অভিযান এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। নিহত সন্ত্রাসীরা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

উল্লেখ্য,সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসীদের হামলা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে। এই হামলায় জঙ্গীদের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে সেনা সদস্য নিহত হওয়ার খবর সামনে আসছে। এই নিয়ে দেশটির সেনাপ্রধান জানান, জঙ্গীদের খতম করতে গিয়ে বহু সেনারা বীরত্বের মত লড়ে আত্মবলিদান দিয়েছেন। তাঁদের এই রক্ত বৃথা যাবে না। তারা বেলুচিস্তানসহ পুরো পাকিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। যে কোন মূল্যে তারা দেশকে রক্ষা করবে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির