‘আমাকে খুন করার ষড়যন্ত্র চলছে’ বিস্ফোরক অভিযোগ ইমরানের

তাঁকে খুনের চক্রাম্তে জড়িতদের নাম এদিন প্রকাশ না করলেও তাদের নাম নিয়ে এক ভিডিয়ো বার্তা তৈরি করেছেন বলেও জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তাঁকে খুনের চক্রান্ত চলছে বলে শনিবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন পাক(Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)। কারা সেই চক্রান্তে লিপ্ত তাঁদের নাম প্রকাশ্যে অবশ্য আনেননি তিনি। কিন্তু সেই চক্রান্তকারীদের নাম নিয়ে এক ভিডিয়ো বার্তা তৈরি করে রেখে যাচ্ছেন বলে উল্লেখ করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী(Ex Prime Minister) জানিয়েছেন, তাঁর মৃত্যুর পরেই ওই ভিডিয়ো বার্তা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই ইমরানের বিস্ফোরক অভিযোগ ও ভিডিয়ো বার্তা তৈরি করে রেখে যাওয়ার কথা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। চক্রান্তকারীদের তালিকায় কাদের নাম রেখে যাচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

এদিন শিয়ালকোটের এক জনসভায় তাঁকে খুন করার ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে ইমরান খান বলেন, ‘আমি জানি কিছু পাকিস্তানি ও বিদেশি নাগরিক আমাকে খুনের পরিকল্পনা চালাচ্ছে। ওই চক্রান্তকারীরাই আমার সরকারকে অন্যায়ভাবে উৎখাত করেছিল। কিন্তু চক্রান্তকারীদের একটা কথা পরিস্কারভাবে বলে যেতে চাই, আমি তাদের নাম নিয়ে এক বিশেষ ভিডিয়ো বার্তা তৈরি করেছে। আমার কিছু হয়ে গেলে তারা ছাড় পাবেন না। কেননা, ওই ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আনা হবে।’

শাহবাজ শরিফের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে লুটেরাদের সরকার হিসেবে আখ্যা দিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘লুটেরাদের হাতে পাকিস্তানিদের ছেড়ে দেওয়ার চেয়ে পারমাণবিক বোমা বর্ষণ করা ভাল ছিল। দেশের সব প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে লুটেরা। এবার দেখতে চাই যে সব মন্ত্রী খুন, ধর্ষণ ও মাদক কারবারে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় আদালত?’

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার