মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহররম উপলক্ষে সম্প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকিস্তানে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন ওঠায়  দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য বাতিল করেছে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। 

নিয়ন্ত্রক সংস্থার দাবি, সম্প্রতি প্রচারিত একটি অনুষ্ঠানে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। পাশাপাশি সেই বিষয়বস্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কাও তৈরি করেছে। এই কারণেই চ্যানেলটির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার না করে এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছে জিও নিউজ। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছিল এবং এটি তাদের সম্পাদকীয় অবস্থানকে প্রতিফলিত করে না। অভিযোগ ওঠার পরের সংশ্লিষ্ট ভিডিও সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

জিও নিউজের ব্যাখ্যা অনুযায়ী, ওই ফুটেজে ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে পালিত ধর্মীয় রীতিনীতির চিত্র তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা, কোনো নির্দিষ্ট ধর্মীয় মত বা বিশ্বাসের প্রচার করা নয়। তবে ঘটনার কারণ অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সংস্থার কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছেও পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা