চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

Share:

নিজস্ব প্রতিনিধি:   রাম মন্দিরের দানবাক্স থেকে বিপুল পরিমাণ অর্থ চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ক্যাশিয়ার, চাবির রক্ষক-সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার মধ্যেই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র পদত্যাগ করেছেন। তার পরেই পুলিশ ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদককের জবানবন্দি রেকর্ড করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে প্রয়োজনে তদন্ত চলাকালীন পুলিশ অনিল মিশ্র এবং ট্রাস্টের অন্যান্য কর্মকর্তাদেরও জবানবন্দি রেকর্ড করবে। বিগত কয়েকদিন ধরে রাম মন্দির নিয়ে চলা বিতর্কের মধ্যেই দুদিন আগে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করে চম্পত রাইয়েরর পদত্যাগের বিষয় নিশ্চিত করে ট্রাস্ট। প্রাথমিক তদন্তে  জানা গিয়েছে, দানবাক্সে জমা হওয়া নগদ অর্থের হিসাবের সঙ্গে বাস্তবের বড় ধরনের গরমিল রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে দানের টাকা আত্মসাৎ করা হচ্ছিল। তদন্তকারীরা মনে করছেন, এই চুরির ঘটনায় মন্দিরের ভেতরের একাধিক কর্মীর যোগসাজশ থাকতে পারে।

পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি দানবাক্সের হিসাব, সিসিটিভি ফুটেজ এবং আর্থিক নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি প্রধানমন্ত্রী দফতরের নজরেও আনা হয়েছে। চিঠি গিয়েছে প্রধানমন্ত্রীর কাছেও। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ দেখা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের আর্থিক লেনদেন ও নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। এই মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লব কুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রাম শঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর ওরফে তিনু যাদব।

আদালতে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?