অর্থ পাচার মামলায় শাহবাজ শরিফের আগাম জামিনের রায়দান স্থগিত

শনিবার মামলার শুনানিতে আদালতে হাজির ছিলেন পাক প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: বিদেশে ১৬০০ কোটি টাকা পাচার মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime minister) শাহবাজ শরিফের (Shehabaz Sharif) আগাম জামিনের আর্জি মামলার রায়দান স্থগিত রাখল লাহোর আদালত (Lahore Special Court) । একই সঙ্গে শাহবাজ-পুত্র তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) হামজা শাহবাজেরও (Hamza Shehbaz) আগাম জামিনের আর্জি নিয়ে কোনও নির্দেশ দেননি লাহোরের বিশেষ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়ান ( Ijaz Hassan Awan)। শনিবার মামলার শুনানিতে আদালতে হাজির ছিলেন পাক প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন অবৈধভাবে আয় করা ১,৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ তুলে  শাহবাজ শরিফ ((Shehabaz Sharif)) সহ তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Federal Investigation Agency)। আগের দিন মামলার শুনানিতে এফআইএ’র আইনজীবী ফারুখ বাজওয়া (Farooq Bajwa)জানান, ‘বিদেশে পাচার করা অর্থের উ‍ৎস জানতে পাকিস্তান প্রধানমন্ত্রীকে ((Shehabaz Sharif)) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এফআইএ’র আইনজীবীর ওই বক্তব্যের পরেই শাহবাজ শরিফ ((Shehabaz Sharif)) ও তাঁর পুত্র হামজা শাহবাজের (Hamza Shehabaz) অন্তর্বর্তী জামিন ১১ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন লাহোর বিশেষ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়ান (Ijaz Hassan Awan) ।

এদিন অবশ্য মামলার শুনানিতে এফআইএ’র তদন্তকারী আধিকারিক উল্টোকথাই বলেছেন। আদালতে তিনি জানান, অর্থ পাচার মামলায় শাহবাজ কিংবা তাঁর ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা ভাবা হচ্ছে না। এফআইএ’র তদন্তকারী আধিকারিকের এমন কথা শুনে বিস্মিত হয়ে পড়েন বিচারক এজাজ হাসান আওয়ান। তিনি এফআইএ তদন্তকারী আধিকারিকের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘কোনও চাপের কাছে মাথা নত করে এমন কথা বলছেন না তো?’

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট