বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ-মৃত্যু আরও ঊর্ধ্বমুখী

দৈনিক সংক্রমণের নিরিখে শীঔর্ষে জাপান, দৈনিক মৃত্যুর নিরিখে আমেরিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় আরও ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৭৯ হাজার এক জন। আর মারণ ভাইরাস কেড়েছে ৯৯৫ জনের প্রাণ। তবে স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। একদিনে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৭ হাজার ২৯৫ জন। অ্যাকটিভ কেসের সংক্যা আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৮৮ হাজার ৭২১ জনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪১ হাজার ৪১৯ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫৮৪ জন। সংক্রমণের নিরিখে জাপানের পরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশটিতে নতুন করে আরও ২৪ হাজার ৫৪৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাইওয়ানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪২০ জন। ব্রাজিলে ১৯ হাজার ৮৯৯ জন, জার্মানিতে ১৮ হাজার ১১ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ৯৩৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছেন ৩২৯ জন। জাপানে আরও ২০০ জন করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। জার্মানিতে ১২৭ জন, তাইওয়ানে ৫৪ জন, ব্রাজিলে ৫০ জন ও রাশিয়ায় ৪৪ জন প্রাণ হারিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক