ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নামলেন কিউবার প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজার ফিলিস্তিনিদের উপর ইজরায়েলের নির্মম অত্যাচারের নিন্দা জানাতে কিউবান রাজধানী হাভানায় মিছিল করছেন হাজার হাজার মানুষ। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। এসময় কিউবায় বসবাসরত প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও এই মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলে বিক্ষোভকারীরা একটি বড় ব্যানার নিয়ে মিছিল করেন। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা ছিল, ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’।

এই মিছিলে নেতৃত্ব দেওয়া প্রেসিডেন্ট মিগুয়েলসহ তাঁর সহযোগীরা ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরেছিলেন। মিছিলে অংশ নেওয়া ২০ বছর বয়সী এক শিক্ষার্থী মিশেল মারিনো জানান, ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি, তাঁদের সার্বভৌমত্ব-স্বাধীনতার প্রতি সমর্থন জানাতে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েল যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মিছিল।

অবশ্য কিউবায় এই মিছিলটি হওয়ার কথা ছিল গত ৭ অক্টোবর। কিন্তু হারিকেন মিলটনের কারণে এই কর্মসূচির সময় পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর গাজাযুদ্ধের সূত্রপাত হয়। এইদিন গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইজরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই টানা একবছর পার হতে চলল এখনও গাজায় নির্মম হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজারের বেশি নিহত ও ১ লক্ষ জন আহত হয়েছে যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে।

ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা