ব্রাজিলে বন্যা-ভূমিধসে হত ১০০

প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বর্তমানে রাশিয়ায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে একশজন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজ এখনও চলছে। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে।

ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ধসের নীচ থেকে ২৪জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ৯৪জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধসের নীচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ৩৫জনের কোনও খোঁজ নেই।‘

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, গত মঙ্গলবার থেকে পেট্রোপলিস শহরে মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৫.৮ সেন্টিমিটার।

রিও-ডি-জেনেইরোর গভর্নর ক্লডিও ক্যাস্ট্রো বিবিসির এক প্রতিনিধিকে জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে ব্রাজিলের বুকে এত বড় প্রাকৃতিক বিপর্যয় হয়নি। একসঙ্গে এত মানুষের প্রাণহানি, সেই সঙ্গে সম্পত্তি নষ্ট-ক্ষতির পরিমাণ কত, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভয়াবহ দৃশ্য, যা দেখে নেটিজেনরা রীতিমতো ভীত সন্ত্রস্ত্র। চারিদিকে শুধু জল আর জল। সেই সঙ্গে কাদার স্রোত। ২৪ বছরের এক যুবক বিবিসিকে জানিয়েছে, চোখের সামনে দেখলাম একটা বাচ্চা মেয়ে কাদার স্রোতে ভেসে গেল। কয়েকটি এলাকার পরিস্থিতি এত ভয়াবহ যে উদ্ধারকারী দল সেখানে পৌঁছতেই পারেনি।ইউক্রেন ইস্যুতে তৈরি হওয়া অচলাবস্থা মেটাতে প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বর্তমানে রাশিয়ায়। তিনি সেখান থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছেন। কথা বলছেন সেনাবাহিনী এবং উদ্ধারকারী দলের সঙ্গে।

আরও পড়ুন কোরানের অবমাননা, পাথর ছুঁড়ে মানুষ খুন পাকিস্তানে

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল